৯০০ মানুষের জীবন নিল ‘ম্যাথিউ’

এমন মারণ হ্যারিকেন শেষ কবে দেখেছিলেন হাইতিবাসী? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হাইতি জুড়ে। একটা ঝড় আগাম জানান দিয়ে এল, আছড়ে পড়ল আর হেলায় ৯০০টা প্রাণ কেড়ে নিল! সব আগাম সতর্কতাকে ব্যর্থ প্রমাণ করতে ঝড়টা সময় নিল কয়েক ঘণ্টা। নাম ‘ম্যাথিউ’, খাতায় কলমে ক্যাটাগরি ওয়ান হ্যারিকেন, ঝড়ের তীব্রতা ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। আপাতত তাতেই তছনছ হয়ে গেছে হাইতি। মৃতের সংখ্যা ৯০০ বলা হলেও সংখ্যাটা চার অঙ্কে পৌঁছলে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন খোদ হাইতিবাসী। এছাড়া অজস্র বাড়ি ভাঙা, গাছ থেকে বিদ্যুতের খুঁটি ওপড়ানো, গাড়ি তছনছ, গবাদি পশুর ক্ষতি, প্রবল বন্যা তো রয়েইছে। শুধু হাইতি নয়, হাইতি হয়ে স্থলভূমিতে প্রবেশ করা ‘ম্যাথিউ’ চুরমার করে দিয়েছে মার্কিন মুলুকের দক্ষিণ-পূর্ব প্রান্ত। প্রবল ঝড়ের সঙ্গে লাগাতার অবিশ্রান্ত বৃষ্টি বহু জায়গায় বন্যা পরিস্থিতির তৈরি করেছে। অগুনতি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে। ফ্লোরিডা, জিওর্জিয়া, সাউথ ক্যারোলিনার অবস্থা ভয়াবহ। বন্যা তো আছেই, সেইসঙ্গে প্রায় ১৫ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026