World

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফের হ্যারিকেনের হামলা

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফের হামলা চালাল হ্যারিকেন। এবারের হ্যারিকেনের নাম মারিয়া। নাম শুনলে সুন্দরী তন্বী কোনও যুবতীর কথা মনে হলেও, আসলে এটি একটি আস্ত দানব। যা ইতিমধ্যেই তছনছ করে দিয়েছে ডোমিনিকা দ্বীপ। ডোমিনিকার প্রায় ৯০ শতাংশ বাড়ি তছনছ হয়ে গেছে। কা‌র্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দ্বীপ।

ডোমিনিকায় তাণ্ডব চালিয়ে মারিয়া আছড়ে পড়ে ভার্জিন দ্বীপ ও পুয়ের্তো রিকোয়। ছবির মত সুন্দর দুটি দ্বীপেরই প্রচুর ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়। ঝড়ের সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিও। অগুন্তি গাছ উপড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, হাজার হাজার বাড়ি বিদ্যুৎশূন্য, ইতিমধ্যেই কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঝড়ের খবর থাকায় আগেভাগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছে স্থানীয় প্রশাসন।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026