Entertainment

বাবার কাছে ৪টি মন্ত্র শিখে নিয়েছেন হৃতিক রোশন

বাবা রাকেশ রোশনের হাত ধরেই তাঁর সিনেমা জগতে পা। তারপর তাঁকে কখনও ফিরে তাকাতে হয়নি। ‘কহো না …পেয়ার হ্যায়’ সুপারহিট হয়। ওটাই ছিল তাঁর প্রথম সিনেমা। তারপর বাবার সঙ্গেই করেছেন ‘কোই মিল গয়া’, ‘ক্রিস’-এর মত সিনেমা। কিন্তু বাবার সঙ্গে কাজ করা একরকম। আর বাইরের পরিচালকের সঙ্গে কাজ করা আর একরকম। অন্য পরিচালকের সঙ্গে কাজ করতে গেলে কীকী মাথায় রাখতে হবে তা বাবা রাকেশ রোশন শিখিয়ে দিয়েছেন হৃতিককে। যা এতদিন পর খোলসা করলেন হৃতিক রোশন।

হৃতিক জানান, অন্য পরিচালকের সঙ্গে কাজ করার জন্য বাবা ৪টি মন্ত্র তাঁকে শিখিয়ে দিয়েছেন। যা তিনি মাথায় গেঁথে নিয়েছেন। এক, পারস্পরিক সম্মান থাকা জরুরি। দুই, বুদ্ধি থাকা দরকার। তিন, মনোবল থাকা দরকার। আর চার, সহ্য ক্ষমতা থাকা দরকার। এগুলো মাথায় রেখেই তিনি তাঁর পরিচালক বেছে নেন। আর একবার বেছে নেওয়ার পর তাঁর কাজ হয় ওই পরিচালকের কথা শোনা।

হৃতিক রোশন বলিউডের সুপার হিরোদের মধ্যে একজন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কম সিনেমা করেন। বেছে করেন। বলিউডের প্রথমসারির পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, আশুতোষ গোয়াড়েকর, জোয়া আখতার, বিধু বিনোদ চোপড়া, সিদ্ধার্থ আনন্দ-এর মত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন হৃতিক। একদিকে যেমন ‘সুপার ৩০’ করেছেন। তেমনই অন্যদিকে ‘ওয়ার’ করেছেন। আর সবেতেই নিজেকে উজাড় করে দিয়েছেন বলিউডের এই রোমান গড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026