Entertainment

হৃতিক রোশনের সঙ্গে হঠাৎ কেন দেখা করলেন জ্যাকি চ্যাং

জ্যাকি চ্যাং নামটা সকলের জানা। আন্তর্জাতিক সিনেমায় তিনি এখন একজন আইকন। অন্যদিকে ভারতীয় সিনেমায় হৃতিক রোশন নিজের একটা আলাদা জায়গা বানিয়েছেন। সেই হৃতিকের কাবিল সিনেমাটি মুক্তি পেতে চলেছে চিনে। চিনে ভারতীয় সিনেমার বাজার বেশ ভাল। তবে ভারতে প্রকাশের অনেকটা পরে সেখানে একটি সিনেমা রিলিজ হয়। যেমন কাবিল। সেই কাবিল সিনেমা হলে আসার আগে তার প্রচারে এখন চিনে রয়েছেন হৃতিক রোশন।

হৃতিক রোশনের সুপার ৩০ সিনেমাটি আবার আত্মপ্রকাশ করতে চলেছে ভারতে। চিনে থাকাকালীন সেকথা জানতে পারেন জ্যাকি চ্যাং। ব্যস দেখা করেন হৃতিকের সঙ্গে। ভারতীয় তারকাদের সঙ্গে জ্যাকি চ্যাংয়ের সখ্যতা অনেকদিনের। হৃতিকের সঙ্গে দেখা হতেই এই ২ তারকাকে ফ্রেমবন্দি করা শুরু হয়ে যায়। তাঁরাও পোজ দিতে থাকে। কখনও হৃতিককে দেখা গেছে বই হাতে হাসি মুখে। কখনও ২ জনকেই দেখা গেছে জায়ান্ট পান্ডার সফট টয় নিয়ে ছবি তুলতে।

পান্ডার পুতুল হাতে জ্যাকি চ্যাং ও হৃতিক রোশনের পোজ, ছবি – আইএএনএস

হৃতিকের সুপার ৩০ সিনেমাটি একজন ব্যক্তির জীবন অবলম্বনে তৈরি। তাঁর স্বপ্ন সফল করার কাহিনি। ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমার বিহারের বেশকিছু পড়ুয়াকে আইআইটি-জেইই পরীক্ষার তালিম দেন। সেই কাহিনি এই সিনেমায় উঠে এসেছে। সিনেমায় শিশুদের স্বপ্ন দেখা এবং তার পিছনে ছোটার শিক্ষা দেওয়ার চেষ্টা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026