Entertainment

করোনা ভাইরাসের তাঁর বাবাকে ভয় পাওয়া উচিত, বললেন হৃতিক

করোনা ভাইরাসের ভয় তাড়া করে বেড়াচ্ছে গোটা বিশ্বকে। ব্যতিক্রম নয় ভারতও। অনেক কষ্ট সহ্য করেও, অনেক ক্ষতি সহ্য করেও ভারতবাসী ২১ দিনের লকডাউন মেনে বাড়িতে থেকে করোনাকে হারানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে যখন গোটা দেশ করোনার ভয়ে তটস্থ, তখন বলিউড সুপারস্টার হৃতিক রোশন এক চমকপ্রদ দাবি করেছেন। তাঁর দাবি, করোনা ভাইরাসের বরং তাঁর বাবাকে ভয় পাওয়া উচিত।

হৃতিকের বাবা রাকেশ রোশন বর্তমানে একজন প্রথমসারির পরিচালক। একসময়ে বলিউডের প্রথমসারির অভিনেতাও ছিলেন তিনি। সেই রাকেশ রোশন ৭১ বছর পূর্ণ করতে চলেছেন। হৃতিক জানিয়েছেন, এই বয়সেও তাঁর বাবা সারাদিন কঠোর পরিশ্রম করেন। কাজ করেন। ২ ঘণ্টা করে শরীরচর্চাও করেন। তার ওপর গত বছর তিনি ছিলেন ক্যানসার আক্রান্ত। সেই ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতেছেন রাকেশ রোশন।

হৃতিক রোশন মজার ছলেই জানিয়েছেন, তাঁর বাবা হারতে জানেন না। তাই করোনা ভাইরাসেরই বরং উচিত তাঁর বাবাকে ভয় পাওয়া। একটু ভয় নয়। রীতিমত ভয় পাওয়া উচিত করোনার! মজার ছলে হলেও তাঁর বাবার এই বয়সে দাঁড়িয়েও অদম্য ইচ্ছাশক্তি ও শরীরচর্চার কথা তুলে ধরে দেশের এই কঠিন মুহুর্তে সকলকে একটা সদর্থক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন হৃতিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026