কন্যা রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয় আর কি বর্জনীয়। সাপ্তাহিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

এই রাশির অধিপতি গ্রহ বুধ। ভাবাবেগের রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয়ই কণ্ঠস্থ করতে সমর্থ হয়। এদের চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয়।

এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। বিবাহ প্রায়ই অসবর্ণ পরিচিতের মধ্যে হয়ে থাকে। সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম।

নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এ দুইয়ের মিলনে আসে প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমোধর্মী তাই এ রাশি বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না। ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায়ই মনোমতো হয় না। সংগীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত।

আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।

সপ্তাহটা কেমন কাটবে : কাজের চাপ বৃদ্ধি, কোথাও কথা রক্ষার্থে যাওয়া, সম্মান লাভ, সামান্য ব্যাপারে মানসিক কষ্ট। পারিবারিক অশান্তি, প্রেমে সংযমতার অভ্যাস। সামান্য আয় বাড়বে। কোনও গুণের জন্য প্রশংসিত এবং কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ। প্রেমের ক্ষেত্রে খিটির মিটির লাগবে। দেবালয় ভ্রমণে যেতে পারেন। আনন্দপূর্ণ সপ্তাহ। অর্থাগম একটু কম, কোনও সুসংবাদ লাভ, ব্যয় বৃদ্ধি, অন্য কোথাও আতিথ্য গ্রহণ ও সাময়িক মানসিক বিষণ্ণতা। প্রণয়ক্ষেত্র থাকবে আনন্দপূর্ণ। মানসিক অস্থিরতা, হওয়া কাজে অযথা বিলম্ব, কোথাও ভ্রমণ, সামান্য আর্থিক উন্নতি, কোনও কাজের জন্য প্রশংসিত ও দ্রব্যলাভ। প্রণয়ক্ষেত্রে মতবিরোধ।

এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র এক বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

ব্যক্তিগত রাশি অনুসারে ‘ফল’ কতটা মিলবে তা দিয়েই শুরু করা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমানভিত্তিক।

নক্ষত্র ভেদে এক এক জাতক-জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে; এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক।

অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনও একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারও ফল মেলে দারুণভাবে, কারও কিছু কিছু, কারও বা একেবারেই নয়।

সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।

Sibsankar Bharati

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

সিংহ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026