মঙ্গলবারই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘নিডা’। তার আগে সোমবার সন্ধে থেকেই হংকংয়ের উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। ক্রমশ দাপট বাড়াচ্ছে হাওয়ার তেজ। সমুদ্রও উত্তাল হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় ‘নিডা’-র এগিয়ে আসায় সোমবার স্থানীয় সময় রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত ক্যাথে প্যাসিফিক, ড্রাগনএয়ার সহ বেশ কয়েকটি বিমান সংস্থার ১২০টি বিমান বাতিল করা হয়েছে।
‘নিডা’-কে ৮ নং ঝড় সতর্কতার আওতায় ফেলেছে আবহাওয়া দফতর। এর অর্থ হল ঝড়টি সমুদ্র সমতল বরাবর ৬০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বলে মনে করা হচ্ছে। ঝড়ের ঝাপটার তেজ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ইতিমধ্যেই ‘নিডা’-র জন্য আগাম সতর্কতা নিয়েছে হংকং প্রশাসন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…