World

ভিড়ে ঠাসা ট্রেন ফাঁকা করে দিল তার একটা ঝলক

অফিসের সময় ট্রেনে ভিড় ঠাসা থাকে। এ ছবি বিশ্বের সর্বত্রই এক। সেই ব্যস্ত সময়েও ট্রেন ফাঁকা হয়ে গেল। লাগল শুধু একটা ঝলক।

তখন সকাল। শহর ব্যস্ত হওয়ার ছুট শুরু করেছে। ঘড়িতে সকাল সাড়ে ৭টার মত। তারমধ্যেই ট্রেনে ঠাসা ভিড়। মানুষ গিজগিজ করছেন প্রতিটি কামরায়। এমন সময় এমনটাই নিত্যদিনের ছবি। ফলে তা দেখে অবাক হওয়ার কিছু নেই।

অবাক হতে হয় যদি এমন ট্রেন নিমেষে ফাঁকা হয়ে যায়। আর ঠিক সেটাই হল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ হংকং শহরের একটি ট্রেন ফাঁকা হয়ে গেল।

আইল্যান্ড লাইনের এমটিআর ট্রেনের যাত্রীরা কার্যত পড়িমরি করে ট্রেনের কামরা থেকে নেমে পড়েন। কাজে পৌঁছনোর তাড়া লাটে উঠে যায়। তখন আতঙ্কটাই মুখ্য।

কি হয়েছিল যে ট্রেন ফাঁকা হয়ে গেল? যাত্রী ঠাসা ওই ট্রেনের কামরায় একটি সাপ দেখতে পান কয়েকজন। ১ ফুটের চেয়ে একটু বেশি লম্বা। সেই সাপটি কারও ক্ষতি করেনি। নিজের মত ট্রেনের একটি অংশ দিয়ে যাচ্ছিল।

এটুকু ঝলকই যথেষ্ট ছিল ট্রেনটি ফাঁকা করে দেওয়ার জন্য। অ্যাডমিরালটি স্টেশনে সব যাত্রী নেমে পড়ার পর রেলকর্মীরা সেই সাপটিকে বন্দি করতে লেগে পড়েন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁরা সাপটিকে একটি কার্ডবোর্ডের বাক্সে বন্দি করতে সক্ষমও হন।

এদিকে যে সাপকে দেখে ব্যস্ত সময়ে একটা গোটা ট্রেন ফাঁকা হয়ে গেল, সর্প বিশেষজ্ঞেরা সেটিকে দেখার পর জানান সেটি মোটেও বিষধর সাপ নয়। আমেরিকায় পাওয়া যাওয়া এক প্রকারের নির্বিষ সাপ।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026