World

দেখা দিল বিশ্বের সবচেয়ে বড় ড্রাগন, সবটাই হাওয়া

বিশ্বের সবচেয়ে বড় ড্রাগনের দেখা মিলল সুসজ্জিত এক স্থানে। যা বিশ্বজুড়ে মানুষের নজর কেড়ে নিয়েছে। তবে সকলেই মেনে নিচ্ছেন সবটাই হাওয়া।

বিশ্বের সবচেয়ে বড় ড্রাগনের দেখা মিলল। তাও একেবারে শহরের মাঝখানে। সুসজ্জিত এক শপিং মলের মধ্যে তার দেখা মিলেছে। যা নজরে আসার পরই শহর জুড়ে শুধু নয়, হইচই পড়ে গেছে বিশ্বজুড়ে। ১৩৭ ফুট লম্বা ড্রাগনটিকে একবার চোখের দেখা দেখতে ভিড়ে ভিড় শপিং মল।

তবে ড্রাগন হলেও সবটাই হাওয়া। মানে এই অতিকায় ড্রাগনটি তৈরি হয়েছে বেলুন দিয়ে। এই বেলুন দিয়ে তৈরি ড্রাগনটি এঁকে বেঁকে যতটাই গেছে তার কোথাও কোনও বেলুন নয় এমন জিনিস দিয়ে দাঁড় করানো হয়নি। সবটাই শুধু বেলুন।

৩৮ হাজার বেলুন দিয়ে তৈরি এই ড্রাগনই হল বিশ্বের সবচেয়ে বড় বেলুন দিয়ে তৈরি ড্রাগন। চিনা নববর্ষকে সামনে রেখেই এই বেলুন ড্রাগনের জন্ম হয়েছে। ৬ জন মিলে এই বেলুন ড্রাগনটি তৈরি করেছেন। তবে বেলুন ড্রাগন তৈরি হয়েছে ২ বেলুন শিল্পীর ভাবনায়।

যেহেতু চিনা নববর্ষকে সামনে রেখে এই বেলুন ড্রাগন তৈরি করা হয়েছে তাই তা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত রাখা থাকবে ওই শপিং মলে। চিনা নববর্ষকে সামনে রেখে অনেক জায়গাই সাজিয়ে তোলা হয়।

হংকংয়ের শপিং মলটিও প্রাথমিকভাবে সেই কারণেই এই ড্রাগন দিয়ে সাজানো হয়েছিল। তা যে গোটা বিশ্বের নজর কেড়ে নেবে, বিশ্বরেকর্ড গড়বে তা হয়তো শপিং মল কর্তৃপক্ষ আশা করেনি। প্রসঙ্গত ড্রাগন চিনাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক কল্পনার প্রাণি। যার মুখ দিয়ে আগুন নির্গত হয়।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026