World

‘হাতো’ হানায় দিশেহারা হংকং

বুধবার সকালে কার্যত স্তব্ধ হয়ে গেল এশিয়ার ফাইনান্সিয়াল হাব হংকং। গোটা শহরটাই সকাল থেকে গৃহবন্দি। অবশ্যই স্বেচ্ছায় এবং আতঙ্কে। প্রকৃতির রোষ বলে কথা! আবহাওয়া দফতরের সতর্কতা ছিলই। সেইমত বুধবার সকালে হংকংয়ের ওপর আছড়ে পড়ে টাইফুন ‘হাতো’। সর্বোচ্চ ক্যাটাগরি ১০-এর এই ঝড় আছড়ে পড়ার পর নিজের ভয়ংকর মূর্তি দেখাতে শুরু করে। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে আছড়ে পড়া হাতো বয়ে নিয়ে আসে জলোচ্ছ্বাস। যা এদিন হংকংয়ের নিচু এলাকাগুলোর সলিলসমাধি করে ছেড়েছে। শহরের অন্যান্য জায়গাতেও জল জমে গেছে।

ঝড়ের জেরে শহরের সিংহভাগ বিদ্যুৎশূন্য। প্রবল ঝড় আর সমুদ্রের দানবীয় ঢেউ মিলে ক্রমশ অবস্থা জটিল করে তোলে। বন্ধ করা হয় স্কুল। বন্ধ করা হয় হংকং-এর বিখ্যাত ফাইনানসিয়াল মার্কেট। অধিকাংশ অফিসই ছুটি দিয়ে দেওয়া হয়। আকাশচুম্বী অট্টালিকার উপরের তলা ফাঁকা করে দেওয়া হয়েছিল আগেই।

এদিকে হংকং জুড়ে অগুন্তি গাছ উপড়ে পড়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। লণ্ডভণ্ড হয়ে গেছে হংকংয়ের বিখ্যাত ভিক্টোরিয়া বন্দর। হংকংয়ের সমুদ্র সৈকতগুলিও ঢেউয়ে ভেসে গিয়েছে। সব মিলিয়ে হাতোর হানায় দিশেহারা হংকং। ঝড়ের দাপট কমলে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা শুরু হবে। তখন আরও পরিস্কার হবে ক্ষয়ক্ষতির পরিমাণ। আপাতত প্রাণ হাতে করে ঘরের কোণায় পরিবার নিয়ে প্রকৃতির তাণ্ডব বন্ধের প্রতীক্ষায় গোটা হংকং শহর। অপেক্ষায় প্রশাসনও।

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026