অঙ্গীরা ধর, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @angira
সিনেমার সেটে যে কত কিছুই ঘটে তার এক উদাহরণ এই ঘটনা। যা বিস্তারিতভাবে জানালেন ‘সাস, বহু অউর ফ্লেমিঙ্গো’-র পরিচালক হোমি আদাজানিয়া। বিখ্যাত এই পরিচালক যখন শ্যুটিং করছিলেন তখন ‘সাস, বহু অউর ফ্লেমিঙ্গো’-র অভিনেত্রী অঙ্গীরা ধর কাণ্ডটি ঘটান।
হোমি জানান, একটি প্রেমের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। নায়কের হাতে হাতকড়া। সেই অবস্থায় অঙ্গীরা ও নায়কের একটি ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং চলছে।
এমন সময় হোমি একটি গোঙানির শব্দ পান। বুঝতে পারেন যে অভিনেতা কাট করতে বলছেন। দ্রুত কাট করা হয়। তারপর দেখা যায় অভিনেতার দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছে। এই অবস্থায় হঠাৎ মেঝেতে ছিটকে পড়ে একটি নাকছাবি।
নাকছাবিটি কাশ্মীরের মেয়ে অঙ্গীরা ধরের নাকে ছিল। প্রেমের দৃশ্যে অভিনয়ের সময় তা খুলে কোনওভাবে নায়কের মুখের মধ্যে চলে যায়। শিল্পের প্রয়োজনে হাতে হাতকড়া লাগানো।
সেই অবস্থায় নাকছাবিটি গিয়ে আটকে যায় নায়কের গলায়। ফলে গলা দিয়ে কথাও বার হচ্ছিল না। দম বন্ধ হয়ে আসছিল। পরে তা ছিটকে বেরিয়ে না এলে ওই অভিনেতার মৃত্যুও হতে পারত।
যদিও এটা পরিস্কার যে বিষয়টি অনিচ্ছাকৃত। কিন্তু বড় কোনও অঘটন ঘটে গেলেও যেতে পারত। অঙ্গীরা নাকি এমন প্ৰথমবার নন, আগেও শ্যুটিংয়ে অন্যদের আঘাত পাওয়ার কারণ হয়েছেন। প্রসঙ্গত ‘সাস, বহু অউর ফ্লেমিঙ্গো’-তে রয়েছে ডিম্পল কাপাডিয়াও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…