National

বরসানায় পালিত ‘লাড্ডু হোলি’

ব্রজভূমির হোলি বিশ্বখ্যাত। মথুরা, বৃন্দাবনে ৬ দিন ধরে পালিত হয় এই রঙের উৎসব। বসন্তের আগমনকে সামনে রেখে রাধাকৃষ্ণের প্রেমগাথা ব্রজভূমির হোলিকে দ্রষ্টব্য করে তুলেছে। রাধারানীর বাপের বাড়ি বরসানায় রবিবার পালিত হল লাড্ডু হোলি। ৫ হাজার বছরের পুরনো কৃষ্ণলীলার অঙ্গ হিসাবে এই লাড্ডু হোলি পালিত হয় এখানে। রবিবার সকাল থেকেই বরসানায় রঙের বন্যা। সঙ্গে সকলের হাতেই লাড্ডুর প্যাকেট। একে অপরের দিকে আবীর ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একে অপরকে খাইয়ে দেন লাড্ডু। এটাই রীতি। সেই রীতি পূর্ণ মর্যাদায় পালিত হল এদিন।

সকালে বরসানার মেয়েরা মাথায় করে আবীরের হাঁড়ি, সাজা পান আর লাড্ডু নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এখান থেকে বৃষভানু মন্দিরে লাঠমার হোলির আমন্ত্রণ পৌঁছতেই সেখানেও শুরু হয় রঙের খেলা। সঙ্গে প্রচুর পরিমাণে বিস্কুট ও টফি ছড়ানো হয়। এদিন হলও তাই। স্থানীয় মানুষ তো বটেই, সেইসঙ্গে দেশি বিদেশি পর্যটকরাও মেতে ওঠেন লাড্ডু হোলিতে। আর সেইসঙ্গেই সঙ্গেই শুরু হয়ে গেল ব্রজভূমির হোলি। যা চলবে রঙ্গ পঞ্চমী তিথি পর্যন্ত।

News Desk

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 4, 2026

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026