National

হোলির আগের রাতে দেশ জুড়ে হোলিকা দহন

সাধারণত পশ্চিমবঙ্গে দোলের দিন এ রাজ্য রঙে রঙে রঙিন হয়ে উঠলেও ভারতের বাকি অংশে সাধারণ দিন। কারণ হোলি সাধারণত দোলের পরদিন অনুষ্ঠিত হয়। তিথির কারণে মাঝেমধ্যেই এক দিনে পড়ে হোলি ও দোল। এবার হোলি মঙ্গলবার। সোমবার ছিল দোল। দোলে সারা রাজ্য সোমবার রঙিন হয়েছে। সবাই রঙের খেলায় মেতে উঠেছেন। অন্যদিকে সোমবার সারাদিন কর্মময় দিন কাটানোর পর বাংলার বাইরের সব রাজ্যেই রংয়ের উৎসবের প্রস্তুতি তুঙ্গে ওঠে। আর হোলি মানেই হোলিকা দহন। যা সোমবার রাতে পালিত হল।

হোলিকা দহন মানেই অশুভকে জ্বালিয়ে শুভের উদযাপন। হোলিকাকে সাধারণত বাংলায় নেড়া পোড়া বলা হয়ে থাকে। হোলিকা সাজানো হয় বাঁশ, কাঠি, ঘুঁটে সহ অন্যান্য জ্বলনশীল বস্তু দিয়ে। যাতে আগুন দেওয়া হয়। আর তার চারপাশে ঘোরেন সাধারণ মানুষ। এ এক ধর্মীয় রীতিও বটে। তাই অনেক মহিলাকে পুজোর থালা হাতেও নজরে পড়ে।

হোলিকা দহনের মধ্যেই দিয়েই সূচনা হয় হোলি উৎসবের। মঙ্গলবার সেই হোলির আনন্দেই মেতে উঠবে গোটা দেশ। পশ্চিমবঙ্গেও অবাঙালি মানুষজন এদিন সন্ধেয় হোলিকা দহন করে হোলি উৎসবের সূচনা করেন। বাঙালি যখন রঙের খেলা দোলে তাদের রং খেলার আনন্দ উপভোগ করে নিয়েছে, সেখানে মঙ্গলবার রংয়ের খেলায় মেতে উঠতে চলেছেন অবাঙালিরা। তার আগে সোমবার রাতে হোলিকা দহন হল পূর্ণ মর্যাদায়।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026