National

ব্রজে শুরু রঙের উৎসব, লাড্ডু হোলি দিয়ে সূত্রপাত

রঙের উৎসব হোলি সারা দেশ জুড়েই পালিত হয়। কিন্তু উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবনের হোলির অন্যই রং। সেখানে হোলি শুরুও হয়ে যায় অনেক আগে থেকে। ব্রজভূমিতে রঙ্গোৎসব বলা হয়। তারই সূচনা হল মঙ্গলবার। হোলির এক সপ্তাহ আগে। প্রতি বছরই ফাগের রঙে রঙে মিশে যায় আকাশ থেকে ধূলিপথ। বহু মানুষ অংশ নেন লাড্ডু হোলিতে। ব্রজভূমিতে হোলি শুরুই হয় লাড্ডু হোলি দিয়ে।

মঙ্গলবার ব্রজভূমিতে এই রঙ্গোৎসবের সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মথুরায় হওয়া এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ভূমিতেই জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের শৈশব, কৈশোর। এখানেই জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই গোটা ব্রজভূমিকে আরও সুন্দর করে সাজিয়ে তাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে তাঁর সরকার।

লাড্ডু হোলিকে সামনে রেখে স্থানীয় শিল্পীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানও দেখেন যোগী আদিত্যনাথ। এদিকে এদিন থেকে যে রঙ্গোৎসব ব্রজে শুরু হল তা প্রত্যেকদিন এক এক রকম হোলির মধ্যে দিয়ে পালিত হবে। যারমধ্যে রয়েছে লাঠমার হোলি, চাডি হোলি, ফুলো কা হোলি। এভাবেই হোলির দিনে পৌঁছে যায় ব্রজের হোলি উৎসব। ব্রজে হোলি ৮ দিনের উৎসব। ব্রজভূমির হোলি দেখতে প্রতি বছর বিদেশ থেকেও বহু পর্যটক ভিড় জমান এখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026