গোটা দেশটা এদিন যাঁদের জন্য শান্তিতে হোলি পালন করছেন। নিশ্চিন্তে পরিবার নিয়ে মেতে উঠেছে হোলির আনন্দে। দেশের সেই সীমান্তরক্ষীরা কিন্তু প্রাণ হাতে করে এদিনও অতন্দ্র প্রহরায় মগ্ন। পরিবার পরিজন থেকে এই মহোৎসবেও অনেক অনেক দূরে কোনও বাঙ্কারে, ওয়াচ টাওয়ারে, পোস্টে চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন সীমান্তের ওপারে। যাতে আমাদের দেশের মাটিতে কোনও অনিষ্টকারীর পা না পড়ে। কেউ বিনা অনুমতিতে লুকিয়ে ঢুকে না পড়তে পারে ভারতভূমিতে।
সেই অতন্দ্র প্রহরার ফাঁকেই তাঁরাও এদিন হোলির আনন্দে মেতে উঠলেন। উচ্চতর আধিকারিকের নির্দেশ মেনে যখনই তাঁরা অফ ডিউটি হয়েছেন তখনই সকলে মেতে উঠেছেন হোলির আনন্দে। নিজেদের মত করে। রঙিন করে নিয়েছেন নিজেদের। রাঙিয়ে দিয়েছেন একে অপরকে। নেচে গেয়ে, হৈহুল্লোড় করে। এইটুকুই তো ফুরসত! তারপর আবার ফিরতে হবে প্রহরায়। দেশের সুরক্ষার গুরুভার যে তাঁদের কাঁধেই।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…