Kolkata

হোলির রঙে মাতোয়ারা কলকাতাও, রঙ খেলছে বর্ধমানও

কলকাতা সহ গোটা রাজ্যে গত বৃহস্পতিবারই পালিত হয়েছে দোল। এদিন হোলি। হোলিতে বাঙালিরা তেমন মেতে ওঠেননা। কিন্তু শহর কলকাতার অনেক জায়গায় অবাঙালি মানুষের বসবাস। তাঁদের কাছে এই দিনটাই রঙয়ের উৎসব। তাই এদিন সকাল থেকেই বড়বাজার, অ্যাকোয়াটিকা, নিক্কোপার্ক সহ বিভিন্ন আবাসনে হোলির হৈচৈ শুরু হয়েছে সকাল থেকেই। বেলা যত গড়িয়েছে ততই রঙিন হয়েছে চারপাশ। অনেকেই পরিবার নিয়ে নেমে পড়েছেন হোলি খেলতে। সূর্য যতই মাথায় চড়েছে ততই রঙের পরত পুরু হয়েছে। লালের সঙ্গে মিশেছে সবুজ, নীলের সঙ্গে মিশেছে হলুদ। আবিরে, রঙয়ে, নাচে, গানে হৈ হুল্লোড়ে সকলে মেতে উঠেছেন রঙ খেলায়।

বর্ধমান শহরেও এদিনই রঙ খেলা। বর্ধমান রাজার নির্দেশ মেনে এখানে বরাবর দোলের দিন রঙ খেলা হয়না। রঙ খেলা হয় হোলির দিন। ফলে সেখানেও এদিন সকাল থেকেই রঙ খেলায় মেতেছেন বাচ্চা বুড়ো সকলেই। রাজ্যের অন্যান্য অংশেও টুকটাক হোলি খেলা চলছেই।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026