হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালের আসর বসতে চলেছে ওড়িশার ভুবনেশ্বরে। শহরের কলিঙ্গ স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় ভারতীয় দল তাদের যাত্রা শুরু করবে বিশ্বের ২ নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। মর্যাদার নিরিখে এই প্রতিযোগিতাকে মিনি বিশ্বকাপও বলা যায়। বিশ্বচ্যাম্পিয়ন অজিদের সামলে ইংল্যান্ড বা জার্মানির মতো দলের সঙ্গে গ্রুপ ম্যাচের লড়াইয়ে নামবে ভারত। এশিয়া কাপ জেতার সুবাদে ভারত এখন এশিয়ার সেরা হকি দল। তবে সাম্প্রতিককালে আজলান শাহ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, সব জায়গাতেই ভারতকে হার মানতে হয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে।
ভারতের নতুন ডাচ কোচ শোয়ের্দ মারিন পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী। তিনি অজিদের হারিয়ে ভারতের অস্ট্রেলিয়া ভীতি কাটিয়ে তুলতে চান। ভারতীয় দলে এখন তারুণ্যের ছোঁয়া। রয়েছেন হরমনপ্রীত সিং, চিঙ্গলেসানা সিং, কোঠাজিৎ সিং, আকাশ চিকতে, দীপসান তিরকের মতো তরুণ তুর্কি। অন্যদিকে অভিজ্ঞতায় সমৃদ্ধ রূপিন্দর পাল সিং ও বীরেন্দ্র লাকরা রয়েছেন। ২ বছর আগে ভারতেই বসেছিল হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালের আসর। সেবার ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার সেই পদকের রঙ বদলে মরিয়া ভারতীয় হকি দল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…