Entertainment

মরুভূমির মাঝ আকাশে বাগদত্তা হলেন হিনা খান

বি-টাউনের টেলিজগতের ‘মোস্ট স্টাইলিশ’ অভিনেত্রী হিনা খানের সময়টা বেশ ভালোই যাচ্ছে। গত বছর জনপ্রিয় দু-দুটো রিয়েলিটি শোয়ে দ্বিতীয় স্থান দখল করেন হিনা।

ভারতীয় টেলি দর্শক পছন্দের ‘বহু’ হিসেবে তাঁকে আগেই গ্রহণ করেছেন। ‘খতরো কে খিলাড়ি’-তে নিজের শারীরিক সামর্থ্যের পরীক্ষাতেও ভক্তদের মন অনায়াসে জয় করেছেন হিনা। আবার ‘বিগ বস সিজন ১১’-এ বুদ্ধির লড়াইয়ে বাকি প্রতিযোগীদের জোর টক্কর দিয়ে নিজের মানসিক শক্তি সামর্থ্যের পরীক্ষাতেও উতরে গেছেন। বাকি ছিল তাঁর ব্যক্তিগত জীবনে ভালোবাসার ময়দানে জয়ী হওয়ার। তাতেও এবারে ছক্কা হাঁকালেন হিনা খান।

রূপকথার গল্পের মত দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে আংটি বদল করলেন হিনা। কোনও বিলাসবহুল হোটেল বা রাজপ্রাসাদ নয়, মাটি থেকে অনেকটা ওপরে শূন্যের বুকে ভাসতে ভাসতে রকির বাগদত্তা হলেন হিনা।

আরব মরুভূমির আকাশ এর আগে এমন অদ্ভুত প্রেম গাথার সাক্ষী থেকেছে কিনা তা জানা নেই। যেমনটা রকির আকাশপথে বাগদান করার পরিকল্পনার ব্যাপারে একদম কিছুই জানতেন না হিনা!

সম্প্রতি একটি ফ্যাশন উইকে যোগ দিতে দুবাই উড়ে গিয়েছিলেন হিনা খান। প্রেমিকাকে এদিকে চোখে হারাচ্ছেন রকি। তাই তিনিও হিনার সফরসঙ্গী হন। হিনা অ্যাডভেঞ্চার প্রিয়। সেকথা ভালোমতোই জানেন রকি। তাই হিনাকে নিয়ে মরুভূমির বুক থেকে হট এয়ার বেলুনে চেপে শূন্যে উড়ান দেন রকি।

হাওয়ার দোলায় মাঝ আকাশে যখন বেলুন পৌঁছয়, আচমকাই হিনার আঙুলে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রেমিকের এহেন সারপ্রাইজে তখন আবেগে কেঁদে ফেলার জোগাড় হিনার। রূপকথার গল্পের মত বাগদান পর্ব তো মিটল। এখন শুধু বাকি হিনা ও রকির চার হাত এক হওয়ার। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026