Sports

৪০০ মিটার দৌড়ে সোনা, ইতিহাস গড়লেন অষ্টাদশী হিমা দাস

পি টি ঊষা পারেননি। সাইনি আব্রাহাম পারেননি। মিলখা সিং পারেননি। কিন্তু হিমা দাস পারলেন। বিদ্যুতের গতিতে ৪০০ মিটারের স্বপ্নের দৌড় শেষ করলেন ৫১.৪৬ সেকেন্ডে। বিশ্বকে দেখিয়ে দিলেন ভারতও পারে। গড়লেন ইতিহাস। ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় উড়িয়ে দিলেন তিরঙ্গা। সকলকে পিছনে ফেলে জিতে নিলেন সোনা। দৌড় শেষে দর্শকদের দিকে চেয়ে হাতে নেড়ে বুঝিয়ে দিলেন ভারতও পারে। তাদের সমর্থন করো। কোনও বিশ্ব অ্যাথলেটিক্স মিটে দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা জয়। ফলে অবশ্যই ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় হিমা দাস নামে জন্ম হল এক উজ্জ্বল নক্ষত্রের।

ফিনল্যান্ডে বসেছে বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স মিট। সেখানেই ৪০০ মিটার দৌড়ে ভারতের প্রতিনিধিত্ব করছিলেন অসমের অষ্টাদশী হিমা দাস। দৌড় শুরুর পর প্রথমে কিছুটা পিছিয়েই ছিলেন তিনি। কিন্তু প্রায় শেষ পর্যায়ে পৌঁছে বাস্তবেই বিদ্যুতের গতি নিল হিমার পা। এক এক পরে পিছনে ফেলতে লাগল সকলকে। আর জয়ের কাছে পৌঁছে হিমা অনেকটাই পিছনে ফেলে দিলেন বাকিদের। কমেন্ট্রি বক্সেও তখন উত্তেজনার শেষ নেই। কোনও ভারতীয়ও যে দৌড়ে বিশ্ব মিটে সোনা জিততে পারেন তা বোধহয় তাঁরাও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। অসমের এক কৃষক পরিবারের মেয়ের এই অসামান্য কৃতিত্বে গোটা দেশ আজ সত্যিই গর্বিত।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026