Sports

সোনার মেয়ে হিমার ইংরাজি বলা নিয়ে কটাক্ষ খোদ ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের!

দেশের হয়ে যে মেয়ে প্রথম বিশ্ব পর্যায়ের দৌড় প্রতিযোগিতা থেকে সোনা এনে দিয়েছেন তাঁকে আগে শুভেচ্ছা না জানিয়ে তাঁর ইংরাজিতে কথা বলার ক্ষমতা নিয়ে কটাক্ষ করল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। ট্যুইটারে সেই কটাক্ষ নিয়ে দেশ জুড়ে ছি ছি পড়ে গেছে। আরও মজার বিষয় যে ট্যুইট করে ফেডারেশন হিমার ইংরাজি বলার ক্ষমতা নিয়ে কটাক্ষ করেছে, সেই ট্যুইটেই তারা স্পিকিং বানান ভুল লিখেছে! এরাই নাকি দেশের সোনার মেয়ের ইংরাজি বলার ক্ষমতা নিয়ে কটাক্ষ করে! দেশের প্রধানমন্ত্রী অনেক আশা নিয়ে বলেছেন ভারত অলিম্পিক্স থেকে আরও বেশি সোনা আনবে ২০২২ সালে। সেভাবেই নাকি ক্রীড়াক্ষেত্রে নজর দেওয়া হবে। আর আদপে ক্রীড়া সংগঠনের এই অবস্থা!

ফেডারেশনের এই মনোভাব নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। ভারতে ক্রীড়া প্রতিভার হয়ত অভাব নেই। কিন্তু বেশ কিছু ফেডারেশনকে ঢেলে না সাজালে এমন হিমারা আগামী দিনে হারিয়ে যাবেন বলেই আশঙ্কা করছেন অনেকে। অনেকে পরিস্কার জানিয়েছেন, ফেডারেশন ভুলে গেছে ওখানে হিমা তাঁর ইংরাজি কথনের পাণ্ডিত্য দেখাতে হাজির হননি। দৌড়ের প্রতিভা দেখাতে হাজির হয়েছিলেন। যেখানে তিনি ১০০ শতাংশ সফল। ফেডারেশনের এমন মানসিকতা কিন্তু ভারতীয় ক্রীড়ার উন্নতির পথে চিরকাল অন্তরায় হয়ে থাকবে। অনেকে তো এমন প্রশ্নও তুলছেন যে তবে কী ফেডারেশন কোনও কারণে খুশি হতে পারলনা হিমার এই অনন্য কীর্তিতে? ভারতীয় ক্রীড়া মন্ত্রকের কিন্তু বিষয়টা খতিয়ে দেখার হয়ত সময় এসেছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026