Entertainment

বিদেশ থেকে পুরস্কার জিতল রানির হিচকি

রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’ নিয়ে চর্চা এ দেশে প্রচুর হয়েছে। সেই হিচকি পুরস্কার জিতে নিল ইতালি থেকে। তাও আবার কাদের ভোটে! ১০ থেকে ১২ বছরের বাচ্চারা ছিল এই পুরস্কার জেতার পুরোধা। ইতালিতে অনুষ্ঠিত জিফোনি ফিল্ম ফেস্টিভ্যালে এবার জায়গা পেয়েছিল ভারতের হিচকি। এলিমেন্টস+১০ নামে একটি বিভাগে সিনেমাটি জায়গা পায়। সেখানে ৭টি দেশের সিনেমা জায়গা পেয়েছিল। ভারতের হিচকি ছাড়াও ছিল চিন, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন ও অস্ট্রেলিয়ার সিনেমা।

এলিমেন্টস+১০ বিভাগে বিচারক ছিল দেড় হাজার জন। সকলেরই বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এরা প্রত্যেকটি সিনেমা দেখার পর ভোট দেয়। সেই ভোটাভুটিতে দেখা যায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে হিচকি। তার জোরেই হিচকি জিতে নেয় গ্রিফন অ্যাওয়ার্ড। এটা অবশ্যই হিচকির জন্য বড় প্রাপ্তি। ইতালির কোনও সিনেমা উৎসব থেকে পুরস্কার জেতা হিচকিকে অন্য মাত্রা দিল। সবচেয়ে বড় কথা বাচ্চাদের মনে কোথাও দাগ কাটতে সমর্থ হল হিচকি।

হিচকি সিনেমায় রানি মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষিকা। তিনি নিজে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারের রোগী। তাঁর হেঁচকি ওঠে। এদিকে স্কুলে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ভিড়। তাদের একটা জায়গায় তুলে আনা। তাদের শিক্ষিত করে তোলার লড়াই লড়েন রানি। নিজের একটা বড় সমস্যা থাকা সত্ত্বেও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের টেনে তুলে আনাই এই সিনেমার সবচেয়ে বড় বার্তা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026