SciTech

এ ফুল একদিনে ৩ বার রং বদলায়, খুব চেনা নাম

কোনও অচেনা ফুল নয়। বরং সকলের খুব চেনা ফুল এটি। যা একদিনেই ৩ বার রং বদলে ফেলতে পারে। সকাল, দুপুর, সন্ধেয় রং যায় বদলে।

ফুলের সঙ্গে রূপ অর্থাৎ তার রং অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে। ফুলের রং যেমন তার শোভা তেমনই তার পরিচিতি। গন্ধ দিয়ে যেমন ফুল চেনা যায়, তেমন রং দিয়েও ফুল চেনা যায়।

কিছু ফুলের গন্ধ হয়না। কিন্তু তার চেহারা ও রং দেখে যে কেউ সেটির নাম বলে দিতে পারেন। যেমন জবা। তবে যে ফুলের যে রং হয়, সেটাই তার পরিচয়।

জবা লাল, সূর্যমুখী হলুদ, টগর সাদা, বেল সাদা, জুঁই সাদা এবং এমন উদাহরণের শেষ নেই। কিন্তু এমনও একটা ফুল রয়েছে যা সকালে থাকে সাদা। দুপুর হলে তার রং বদলে হয়ে যায় গোলাপি।

আবার সন্ধে নামলে সেই ফুলটাই লাল রং ধারণ করে। একটা দিনের মধ্যেই ৩ বার রং বদলায় এই ফুল। এর নাম স্থলপদ্ম। স্থলপদ্ম ফুল অনেকেই বাড়িতে সাজান। যাঁরা বাগান করতে পছন্দ করেন তাঁরা স্থলপদ্ম সাধারণত বাগানে রাখেন।

কেন এমন রং বদলায় এই ফুল? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, উষ্ণতার ফারাকে এই ফুলের রং বদলে যায়। সকালে যেমন উষ্ণতা থাকে আবহাওয়ার তা দুপুরে থাকেনা। আবার সন্ধেয় সেটা বদলে যায়।

তাই যদি এই স্থলপদ্মকে ঘরের মধ্যে এনে রাখা হয় তাহলে তার রং বদল অনেক ধীরে হয়। সাদা ফুলটি যদি আবার ফ্রিজে রাখা হয় তাহলে তার রং কিন্তু বদলায় না। তাই মনে করা হয় আবহাওয়ার উষ্ণতার কারণেই রং বদল করে স্থলপদ্ম।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026