Entertainment

আর কখনও রবীন্দ্রসংগীত, নজরুলগীতি গাইবেন না, পুলিশকে কথা দিয়েছেন হিরো আলম

তাঁর গান লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছয়। কিন্তু তাঁর গান যে বেসুরো তা মেনে নেন অনেকেই। তাতেও জনপ্রিয় হিরো আলম এবার পুলিশকে কথা দিয়ে এলেন।

তাঁর নাম কিন্তু সোশ্যাল মাধ্যমে সাবলীল মানুষজন অনেকেই জানেন। তিনি সবই গান। রবীন্দ্রসংগীত থেকে নজরুলগীতিও তিনি গেয়ে ওঠেন নিজের মত করে। যা শুনে সুর সম্বন্ধে সামান্য জ্ঞান না থাকা মানুষও মেনে নেন গান সুরে হচ্ছেনা। আর সেটাই হিরো আলমের বিশেষত্ব।

তিনি এসব গান ইন্টারনেটে প্রকাশ করে দেন। সেই গান লক্ষ লক্ষ মানুষ দেখেন। এ এক অন্য আনন্দ। আর সেটাই হিরো আলমকে জনপ্রিয়তার শীর্ষ তুলে নিয়ে গেছে। সম্প্রতি কিন্তু বাংলাদেশের সেই বিখ্যাত হয়ে ওঠা হিরো আলমকে পুলিশ আটক করে।

ভোরবেলা তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। প্রায় ৮ ঘণ্টা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হিরো আলমের দাবি পুলিশ তাঁকে মানসিক অত্যাচার করেছে। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে, হিরো আলমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে।

বাংলাদেশের শিল্প সংস্কৃতির ধারা যথেষ্ট সমৃদ্ধ। সেখানে বহু প্রথিতযশা গায়ক গায়িকা গানকে অন্য মাত্রায় তুলে নিয়ে গেছেন। যা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। সেখানে এমন বেসুরো গানের জন্য অনেক সময়ই সমালোচনার মুখে পড়েন হিরো আলম।

পুলিশ বিষয়টি তাঁর সামনে তুলে ধরার পর হিরো আলম পুলিশকে কথা দিয়েছেন তিনি আর রবীন্দ্রসংগীত বা নজরুলগীতি গাইবেন না। সেইসঙ্গে পুলিশ তাঁকে অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশের পোশাক পরে অভিনয় করার জন্য অভিযুক্ত করে। সেক্ষেত্রেও হিরো আলম পুলিশকে কথা দিয়েছেন আর কখনও তিনি পুলিশের পোশাক পরে অভিনয় করবেননা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026