National

কৃষকদের সঙ্গে শস্য কেটে বইলেন হেমা মালিনী

ভোট বড় বালাই! ভোট পেতে কি কি না করতে হয়! যেমন অভিনেত্রী হেমা মালিনীকে মাঠে গিয়ে গম কাটতে হল। তাও এই পচা গরমে। শুধু কী কাটা! সেই শস্যের বান্ডিল নিয়ে বেশ কিছুটা রাস্তা হাঁটতেও দেখা গেল তাঁকে! কৃষকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হেমা মালিনীর মত অভিনেত্রীর এই গম কাটা দেখতে গ্রামের মাঠে ভিড় জমে যায়। গোবর্ধন এলাকায় সোমবার প্রচারে গিয়ে মাঠে নেমে পড়েন এই অভিনেত্রী সাংসদ।

মথুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ তিনি। ২০১৯ নির্বাচনে বিজেপির টিকিটেই ফের তিনি মথুরার প্রার্থী। হেমা মালিনী এদিন বলেন, তিনি প্রচারে বেরিয়ে দেখছেন গ্রামের কৃষি জমিতে ভরে আছে সোনার মত গম। কৃষকদের এই শস্য ফলাতে কী কষ্ট সহ্য করতে হয় তা বুঝতে চান তিনি। তাই নেমে পড়েন মাঠে। সেখানে তখন কাজ করছিলেন মহিলারা। মাঠ থেকে পাকা গম ঘরে তোলার কাজ। তিনিও কাজে হাত লাগাতে চাওয়ায় মহিলারা সকলেই তাঁকে স্বাগত জানান। এরপর হেমা মালিনী বেশ কিছুটা গম কাটেন। পাকা শস্যের বান্ডিলও বয়ে নিয়ে যান কিছুটা।

হেমা মালিনীর গম কাটার কথা ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু করে বিরোধীরা। হেমা মালিনীর এই কাজকে ‘নৌটঙ্কি’ অর্থাৎ নাটুকে কাজ বলে কটাক্ষ করে তারা। যদিও হেমা মালিনী তাঁর ভোট পাওয়া নিয়ে অনেকটাই নিশ্চিত। মথুরায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন মহেশ পাঠক। সপা-বসপা জোট প্রার্থী কুঁয়ার নরেন্দ্র সিং।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026