Entertainment

হেলেন ছিলেন একজন সত্যিকারের স্টাইল ডিভা : শত্রুঘ্ন সিনহা

৮০ বছরে পা দিলেন একসময়ের বলিউড সিনেমার পুরুষপ্রেমীদের হৃদয় তোলপাড় করা হেলেন। ৭০-৮০ দশকে হেলেনের ক্যাবারে বা আইটেম নাম্বারগুলি ছিল সুন্দর, মার্জিত। সঙ্গে থাকত নিখুঁত নৃত্যশৈলী। হেলেনকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই বেশকিছু কথা বললেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা।

তাঁর মতে হেলেন ছিলেন তাঁর সময়ের একজন সত্যিকারের স্টাইল ডিভা। হেলেনের অসাধারণ সমস্ত পোশাকের ব্যবহার ও পরচুলার নতুন নতুন উদ্ভাবন তাঁকে সেসময় বাকিদের থেকে আলাদা করে তুলেছিল বলে মনে করেন শত্রুঘ্ন। একজন সহনৃত্যশিল্পী থেকে প্ৰথমসারির নৃত্যশিল্পী হিসাবে হেলেনের উত্তরণ যে যথেষ্ট লড়াইয়ের ফসল ও তাকে তিনি কুর্নিশ করেন বলেও জানান শত্রুঘ্ন।

হেলেনের সঙ্গে শত্রুঘ্ন ‘পরওয়ানা’ ও ‘দোস্তানা’ সিনেমায় অভিনয় করেছেন। গত ২১ নভেম্বর ৮০ বছরে পা দেওয়া হেলেনের ‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা’, ‘পিয়া তু অব তো আজা’, ‘মেহবুবা ও মেহবুবা’-র মত ডান্স নাম্বারগুলি এখনও মানুষ গুনগুন করেন। এগুলি এত বছর পরে প্রজন্মন্তারেও প্রবল জনপ্রিয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026