World

স্বাস্থ্য পরিষেবায় নেপাল, বাংলাদেশের পিছনে ভারত!

ভারতের স্বাস্থ্য পরিষেবার দৈন্যদশা প্রকাশ্যে এনে দিল বিশ্বখ্যাত ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেট। সম্প্রতি ল্যানসেট যে রিপোর্ট সামনে এনেছে তাতে ১৯৫টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১৫৪ নম্বরে। ভারতের আগে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশের নাম! ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিপোর্টের পর্যালোচনার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়েছে। আর সেই পয়েন্ট তালিকা মেনে তৈরি হয়েছে স্থান। সেখানে দেখা গেছে ১৯৯০ সালে স্বাস্থ্য পরিষেবায় ভারতের পয়েন্ট ছিল ৩০। ২০১৫-তে যা বেড়ে হয়েছে ৪৪। আপাত দৃষ্টিতে এটা উন্নতি মনে হলেও ২৫ বছরে যে উন্নতি চিকিৎসা পরিষেবায় হওয়া কাম্য ছিল তার ধারে কাছেও পৌঁছতে পারেনি ভারত। দেখা যাচ্ছে নেপাল, ভুটান বা বাংলাদেশও ভারতের আগে রয়েছে। যদিও পাকিস্তানকে এখানে পিছনে ফেলেছে ভারত। হৃদরোগ, কিডনির সমস্যা, টিউবারকিউলোসিস বা টিবি এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসায় সবচেয়ে খারাপ ফল করেছে ভারত। যেখানে ভারত অর্থনৈতিক উন্নয়নের ধ্বজা উড়িয়ে বিশ্বে বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখলে লড়ছে, সেখানে দেশের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল দশা অবশ্যই এক সতর্কবার্তা বহন করছে।

 

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026