Health

ভারতে ফের করোনা ভাইরাসের থাবা, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভারতে ফের থাবা বসাল করোনা ভাইরাস। এবারও কেরালায়। এবারও সেই এক পড়ুয়ার দেহে মিলল এই নোবেল করোনা ভাইরাসের অস্তিত্ব। এবারও সেই পড়ুয়া চিনের উহান শহরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সোমবার তৃতীয় জনের দেহে করোনা পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই ছাত্রকে একদম আলাদা করে রাখা হয়েছে। তাঁর ওপর সবসময় নজর রাখা হচ্ছে।

কেরালার কাসারগোড় জেলার কানানগাদ-এর বাসিন্দা ওই তরুণ ছাড়াও আগে যে ২ তরুণ করোনা আক্রান্ত তারা ২ জনই উহানের পড়ুয়া। ফলে উহান থেকে আসা পড়ুয়াদের দেহে এক এক করে করোনার সংক্রমণ পাওয়া যাচ্ছে। সেকথা মাথায় রেখেই সোমবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানান, আরও কয়েকজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যেতে পারে বলেই মনে করছেন তিনি।

সোমবার নতুন করে যে ছাত্রের দেহে করোনা ভাইরাস মিলেছে তাঁকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর আগে যে ২ জনের দেহে করোনা মিলেছিল তাঁদের অবস্থার উন্নতি হচ্ছে। তবে কোনও ওষুধের প্রভাবে নয়। কারণ করোনা ভাইরাসের কোনও ওষুধ এই মুহুর্তে তৈরি হয়নি। চিকিৎসকেরা কিছু বিধিবদ্ধ নজরদারি ও যত্ন করে চলেছেন। যাতে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026