Health

মনকষ্টে থাকা মানুষরাই এই কাজে বেশি লিপ্ত

যাঁরা মনকষ্টে ভোগেন। তাঁদের জীবন সহজ হয়না। একাকীত্ব পেয়ে বসে। যা থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজেন তাঁরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এঁদের প্রবণতার ওপর কাজ করছিলেন। তাঁদের গবেষণা লব্ধ ফল হল এই ধরণের মনকষ্টে থাকা মানুষজন সিগারেট খান খুব বেশি। কম থেকে ক্রমশ তা বাড়তে থাকে। মনকষ্ট যত বাড়ে সিগারেটও তত বাড়ে। ধূমপায়ী থেকে চেন স্মোকারের পথে এগোন তাঁরা।

গবেষকেরা বলছেন, শুধু মনকষ্টে থাকা বলেই নয়, মানসিক চাপে থাকা, অতিরিক্ত রাগ, কোনও কিছু থেকে লজ্জা বা ভয় থেকেও মানুষের মধ্যে সিগারেটের প্রতি ঝোঁক বাড়তে থাকে। সিগারেট ছাড়াও অনেক সময় তাঁরা অন্য ধরণের মাদকেও ডুবে যান। ক্রমশ সিগারেটাসক্ত বা মাদকাসক্ত হয়ে পড়েন তাঁরা।

প্রতীকী ছবি

গবেষকেরা আরও দেখেছেন যে মানসিক চাপে থাকা বা মনকষ্টে থাকা মানুষজনের সিগারেট পানে ঝোঁক অনেক বেশি। সাধারণ মানুষের তুলনায় অনেকটাই বেশি। যাঁরা মনকষ্ট থেকে সিগারেটে আসক্ত তাঁদের নিজেদের অভিজ্ঞতাও তাঁরা শেয়ার করেন গবেষকদের সঙ্গে। সেসব ভিডিও থেকে গবেষকদের কাজ এগোতে ও সিদ্ধান্তে পৌঁছতে সুবিধা হয়। এভাবে বিভিন্ন পর্যায়ে গবেষণা চালিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা। এক্ষেত্রে তাঁদের দেশে চলা পর্যবেক্ষণ রিপোর্টও কাজে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026