Health

স্বাভাবিক দাম্পত্যে অনেক বেশি এগিয়ে স্থূলকায়রা

স্থূলকায় মানুষ। যাঁদের গোদা বাংলায় মোটা বলে চিহ্নিত করা হয়ে থাকে। অনেকের ধারণা আছে যে মোটা চেহারার কারণে এঁরা নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় অনেকটা পিছিয়ে থাকেন। তাঁদের মধ্যে একটা অস্বস্তি সবসময় কাজ করে। কিন্তু তা যে ধারণা মাত্র এবং তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই তা মোটামুটি প্রমাণ করে ফেললেন গবেষকেরা। ব্রিটেনের ২টি বিশ্ববিদ্যালয়ের মিলিত গবেষণায় যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমত চমকে দেওয়ার মত। মিলনে অনেক বেশি সক্ষম স্থূলকায় পুরুষরাই।

গবেষকেরা জানাচ্ছেন তাঁরা এই গবেষণার জন্য ৫ হাজার দম্পতিকে বেছে নিয়েছিলেন। এমন দম্পতি যাঁরা নিয়মিত স্বাভাবিক দাম্পত্য সম্পর্কে অভ্যস্ত। এবার এঁদের মধ্যে স্থূলকায় পুরুষ ও পাতলা চেহারার পুরুষদের আলাদা করা হয়। এরপর তাঁরা তাঁদের স্ত্রীদের সঙ্গে কতটা মিলিত হতে পারছেন তা পরীক্ষা করা হয়। কঠোর নজর রাখা হয় তাঁদের দৈহিক ইচ্ছা ও সময়ের ওপর।

গবেষকরা দেখেন নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে পাতলা চেহারার পুরুষদের চেয়ে অনেক বেশি বার মিলিত হতে পছন্দ করছেন স্থূল চেহারার পুরুষরা। অনেক ক্ষেত্রে তা পাতলা পুরুষদের চেয়ে ৩ গুণ বেশি। গবেষকেরা জানান, স্থূল চেহারার মানুষজনের শরীরে অনেক বেশি পরিমাণে এনার্জি সঞ্চিত থাকে। যা তাঁরা বার্ন করতে চান। আর স্বাভাবিক দাম্পত্যের মধ্যে দিয়ে তা করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026