Health

উত্তেজনায় কামড় বসালেন স্ত্রী, তারপরই ঘটল আজব বিপত্তি

দাম্পত্য সম্পর্ক অবশ্যই ব্যক্তিগত। তা আলোচ্য হতে পারেনা। কিন্তু কারও বিশেষ অঙ্গ যদি সে কারণে কালো হতে শুরু করে এবং তিনি হাসপাতালে পৌঁছন তাহলে তা খবর হয়। যেমন খবর হল একটি চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত ম্যাগাজিনে। ঘটনাটি চমকে দেওয়ার মত। সেখানে লেখা হয়েছে দিন পাঁচেক আগে ৪৩ বছরের এক মার্কিন পুরুষের সঙ্গে তাঁর স্ত্রীর দৈহিক মিলন চলছিল। এই সময় উত্তেজনায় স্বামীর বিশেষ অঙ্গে স্ত্রী অসাবধানতা বশত কামড়ে ফেলেন। একদম উপরের অংশ কামড়ে ফেলেন তিনি। তারপরই ঘটে আজব কাণ্ড।

ওই ব্যক্তি তখনকার মত বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। মিলনের সময় উত্তেজনায় এমন হয়েছে বলে বিষয়টিকে অবহেলাই করেন। কিন্তু সময় যত গড়াতে থাকে ওই ব্যক্তি লক্ষ্য করেন তাঁর ওই দংশনস্থানটি কালো হতে শুরু করেছে। প্রথমে অঙ্গের মাথার কাছে যেখানে কামড় বসেছিল সেখানটি কালো হয়ে যায়। তারপর ক্রমশ তা ছড়াতে থাকে। প্রায় গোটা অঙ্গ কালো বর্ণের হয়ে পড়ে। যন্ত্রণাও বাড়তে থাকে। আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি দ্রুত ছোটেন হাসপাতালে।

দাঁত লেগে বিশেষ অঙ্গ যে এমন চেহারা নিতে পারে তা দেখে প্রাথমিকভাবে চিকিৎসকেরাও অবাক হয়ে যান। শুরু হয় নানা পরীক্ষা। অবশেষে দেখা যায় ওই ব্যক্তির বিশেষ অঙ্গে একটি ৩ সেন্টিমিটারের কালো টিস্যু ছিল। দাঁত বসার পর ওই টিস্যুটি আঘাত পেয়ে নষ্ট হতে শুরু করে। পচে যেতে থাকে। আর যত পচতে থাকে ততই কালো রং ছড়িয়ে পড়তে থাকে পুরো অঙ্গে। চিকিৎসকেরা ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে অবস্থা আয়ত্তে আনতে থাকেন। তবে চিকিৎসকেরা এই ঘটনাকে সামনে রেখে সকলকে পরামর্শ দিয়েছেন তাঁরা যেন মিলনের সময় কোনওভাবে অঙ্গে দাঁত বসলে তা চিকিৎসককে দেখান। কারণ দেরি করলে ওই অংশে পচন ধরতে পারে। অন্য সমস্যাও তৈরি হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026