Health

৩ কাপের ম্যাজিকে দূরে থাকবে ডায়াবেটিস

রোগ থেকে দূরে থাকার এক অতি সাধারণ টোটকা জানালেন গবেষকরা। ওষুধ নয়। সাধারণ মানুষের সাধারণ খাদ্যাভ্যাসের অঙ্গ। শুধু মনে রাখতে হবে কেমনভাবে খেতে হবে এটি।

ডায়াবেটিস এমন এক ব্যাধি যা গোটা বিশ্বেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষই এই সমস্যায় আক্রান্ত। ডায়াবেটিসের আবার ধরণ আছে।

ডায়াবেটিস ২ বহু মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেনা। কিন্তু এই রোগ থেকে দূরে থাকার এক অতি সাধারণ টোটকা জানালেন গবেষকরা। যা মেনে চলাটা খুব কঠিন কাজ নয়।

ওষুধও নয়। সাধারণ মানুষের সাধারণ খাদ্যাভ্যাসের অঙ্গ। শুধু মনে রাখতে হবে কেমনভাবে খেতে হবে এটি বা বলা ভাল এর রন্ধন প্রণালী।

রান্না বললেও বোধহয় ভুল হবে। কফির তো রান্না হয়না। তৈরি করা হয়। গবেষকরা বলছেন কফি নানাভাবেই খাওয়া যায়। কিন্তু কীভাবে খাওয়া হচ্ছে তার ওপর নির্ভর করে এর শরীরের ওপর প্রভাব।

গবেষকরা বলছেন, দিনে যদি ৩ কাপ ফিল্টার কফি পান করা যায় তাহলেই ডায়াবেটিস ২-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।

কফি তো বয়েলড খাওয়া যায়। তাহলে ফিল্টার কেন? গবেষকরা বলছেন বয়েলড কফির চেয়ে ফিল্টার কফির প্রভাব অনেক বেশি। তা শরীরের কাজেও বেশি লাগে।

গবেষণা করে সুইডেনের ২টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন ফিল্টার কফির প্রভাবে যেভাবে ডায়াবেটিস ২ নিয়ন্ত্রিত থাকে তার ধারে কাছেও থাকেনা বয়েলড কফি পান করলে।

তাই যদি কেউ দিনে ৩ কাপ ফিল্টার কফির অভ্যাস করতে পারেন তবে ডায়াবেটিস ২ তাঁর থেকে দূরে থাকবে বলেই মনে করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026