Health

রেড মিট খেতে ভয় নেই, নিশ্চিন্তে খান, আশ্বস্ত করলেন গবেষকরা

পুজোর সঙ্গে খাওয়ার সম্পর্কটা আজকের নয়। কব্জি ডুবিয়ে ভূরিভোজ না হলে বাঙালির উৎসব ষোলো কলা পায়না। আর উৎসবের মরসুমে পাঁঠার মাংসের নানা পদ যেন হাতছানি দিয়ে ডাকে। কিন্তু পিছন থেকে টেনে ধরে রাখে এক অদৃশ্য দড়ি। যা বলে ভুলেও রেড মিট খেও না! খেলে হৃদপিণ্ডের দফারফা! আরও নানা সমস্যা জড়িয়ে ধরবে তোমায়। তাই লোভ সম্বরণ করে অনেকেই শত ইচ্ছাকে পা দিয়ে পিষে মাটনের জায়গায় চিকেন দিয়ে চালিয়ে নেন।

ধারণাটা ভুলও নয়। চিকিৎসকেরাই মানা করছেন রেড মিট খেতে। ফলে অনেকেই চুটিয়ে খাসির মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু সম্প্রতি এক গবেষণার পর গবেষকেরা ঠিক উল্টো কথা বললেন। তাঁরা জানিয়েছেন যাঁরা রেড মিট খান তাঁরা তা নিশ্চিন্তে খেতে পারেন। খেতে পারেন প্রক্রিয়াজাত মাংসও। কোনও সমস্যা নেই।

ভোজন রসিক বাঙালি অবশ্যই এমন আশ্বাসে নড়ে চড়ে বসবে। তবে মনে রাখতে হবে এটা গবেষণালব্ধ ফল। একদম চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যিক। ম্যাকমাস্টার ও ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা ৫৪ হাজার মানুষের ওপর ১২টি ট্রায়ালের পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রেড মিট বা প্রক্রিয়াজাত মাংস নিয়মিত খাওয়ার সঙ্গে হৃদরোগ, ক্যানসার বা ডায়বেটিসের তেমন কোনও সম্পর্ক নেই। রেড মিট খাওয়ার কুপ্রভাবও যৎসামান্য।

যদিও গবেষণা এমনই আশ্বাস দিচ্ছে তবু চিকিৎসকের যদি মানা থাকে তবে অবশ্যই তাঁর সঙ্গে পরামর্শ করেই রেড মিট খাওয়ার রাস্তায় হাঁটা উচিত। ‌কারণ এক একজন মানুষের দৈহিক সমস্যা এক এক রকম। ফলে তার সঙ্গে খাপ খাইয়েই তাঁর খাদ্যতালিকা তৈরি হয়। তাঁর দৈহিক অবস্থার কথা তাঁর চিকিৎসকই ভাল জানেন। তাই তাঁর পরামর্শ সর্বাগ্রে নেওয়া দরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026