Health

ক্যানসার চিকিৎসায় চুল পড়া রুখতে নতুন দিগন্তের খোঁজ

ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি-র কথা এখন প্রায় সকলের জানা। ক্যানসার রুখতে কেমো দেওয়া হয় রোগীদের। আর কেমো দেওয়া মানেই চুল পড়তে থাকা। ক্রমশ চুল উঠে যাওয়ায় রোগীরা মানসিকভাবে বিপর্যস্ত হতে থাকেন। বিশেষত মহিলারা। একে ক্যানসারের চিন্তা। তারওপর কেমোর ফলে চুল উঠতে থাকা। এই চুল ওঠা অনেকেই মন থেকে মেনে নিতে পারেননা। ফলে মানসিক অবসাদের শিকার হন। ঠিক এই জায়গাতেই হয়তো আগামী দিনে রোগীদের নিশ্চিন্ত করতে চলেছে বিজ্ঞান।

কেমো দিলেও যাতে চুল না পড়ে তার রাস্তা বার করতে সমর্থ হয়েছেন একদল গবেষক। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি জার্নালে জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসায় ট্যাক্সানেস নামে যে ওষুধ ব্যবহার হয় তার প্রভাবে কোনও রোগীর চিরদিনের জন্য চুল পড়ে যেতে পারে। কিন্তু তাঁরা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে এই চুল পড়া রোখা সম্ভব।

ঠিক যে কারণে চুলের গোড়া কেমোর জন্য নষ্ট হতে থাকে সেই কারণটা খুঁজে তা রোখার বন্দোবস্ত করতে সক্ষম হয়েছেন গবেষকেরা। তবে এখনও তাঁদের এই চিকিৎসা সম্পূর্ণ গৃহীত হয়ে বাজারের আসেনি। তবে গবেষকরা জানিয়েছেন, বিশেষত ব্রেস্ট ক্যানসারের রোগীদের ক্ষেত্রে এমনিতেই একটা মানসিক অবসাদ পেয়ে বসে। তার ওপর তাঁর চুলও উঠতে থাকে। যা হয়তো আরও বড় অবসাদের কারণ হয়। তাই চুলের গোড়াকে কেমোর প্রভাব থেকে রক্ষা করে তাঁরা চুলকে বাঁচানোর রাস্তা খুঁজেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026