Health

রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ধরনের যোগাভ্যাসের পরামর্শ দিলেন মার্কিন গবেষকরা

তপ্ত যোগাভ্যাস। নতুন শব্দ মনে হচ্ছে? ঠিকই ধরেছেন। ভারতের আদি অনন্ত যোগা এখন সারা বিশ্বের শরীর চর্চার অন্যতম উপায়। সকলেই এখন যোগা করছেন। খোদ ভারতের মানুষজন এখন যত না যোগা করেন, তার চেয়ে বেশি যোগা করছেন বিদেশের লোকজন। নিয়মিত, রুটিন মেনে। সেই যোগাভ্যাসে নতুন সংযোজন হট যোগা বা তপ্ত যোগ। হট অর্থাৎ গরম বা তপ্ত। তপ্ত যোগ হল একটি নিয়ন্ত্রিত উষ্ণতার মধ্যে যোগাভ্যাস।

কেমন এই হট যোগা? যোগ বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে একটা উষ্ণ, আর্দ্র আবহাওয়া তৈরি করা হয়। কৃত্রিমভাবেই তৈরি করা হয়। ঘরের তাপমাত্রা থাকবে ১০৫ ডিগ্রি ফারেনহাইট। এরমধ্যে যোগাভ্যাস করতে হবে মানুষকে। এটাই হল হট যোগা। যোগার দুনিয়ায় নয়া আমদানি এই হট যোগার কিন্তু গুণ যথেষ্ট। গবেষকেরা জানাচ্ছেন, হট যোগা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। আর রক্তচাপের সমস্যা এখন তো প্রায় ঘরে ঘরে।

ধ্যান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এটা সকলেরই জানা। কিন্তু হট যোগা যিনি করছেন তিনি যদি ধ্যান নাও করেন তাহলেও তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে বলেই দাবি টেক্সাস স্টেট ইউনিভার্সিটির গবেষকদের। তাঁরা ৫ জনকে বেছে নিয়ে ১২ সপ্তাহ ধরে হট যোগা করান। প্রতি সপ্তাহে ৩ দিন করে এই হট যোগা করানো হয় তাঁদের। ১ ঘণ্টা করে হট যোগা করতে হয় ওই ৫ জনকে। অন্য একটি গ্রুপ তৈরি করা হয়েছিল, যাঁরা যোগা করেননি। এই ২টি গ্রুপেই রক্তচাপের রোগীদের রাখা হয়েছিল। গবেষণায় দেখা যায় যাঁরা হট যোগা করেছেন তাঁদের রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ২টি গ্রুপেই সকলেরই ২৪ ঘণ্টা রক্তচাপ কেমন থাকছে তা পর্যবেক্ষণে রেখেছিলেন গবেষকেরা। আর সেই গবেষণা থেকেই হট যোগার রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা সম্বন্ধে নিশ্চিত হন তাঁরা। এমনকি স্টেজ ওয়ান হাইপারটেনশনের ক্ষেত্রেও ওষুধের মত নাকি কাজ করতে পারে এই হট যোগা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026