Health

স্মার্টফোনের ব্যবহার ডেকে আনছে চরম বিপদ, জানাল গবেষণা

প্রত্যেকদিনের জীবনের সঙ্গে ফোন জিনিসটা কার্যত জড়িয়ে গিয়েছে। একটা দিন তো বাদ দিন, একটা ঘণ্টা ফোন ছাড়া থাকা এখন মুশকিল হচ্ছে। ফলে চান, না চান ব্যস্ত জীবনে ফোনে অনেকেরই ৫ ঘণ্টার বেশি কেটে যায়। প্রয়োজনে ফোন হোক, বা গল্প করতে ফোন। ফোন কানে গুঁজে দিনে সব মিলিয়ে ৫ ঘণ্টার বেশি কাটানো কিন্তু মানুষের জীবনে চরম বিপদ টেনে আনছে। পেশাগত কারণে ফোন তো ঠিক আছে এমনকি কলেজ জীবনেও বহু ছাত্রছাত্রীই ফোনকে জীবনের একটা বড় সময় দিয়ে দিচ্ছেন।

গবেষকরা বলছেন দিনে ৫ ঘণ্টার বেশি ফোনে কাটানো মানেই শরীরে জন্ম নেবে অতিরিক্ত মেদ। শুরু হবে মোটা হওয়া। সেই মোটা হওয়া একটা সময় বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে পারে মানুষকে। ১৯-২০ বছরের ছেলেমেয়েদের ওপর গবেষণা করা হয়েছিল কলম্বিয়ায়। সেখানে ১ হাজার ৬০ জন ছাত্রছাত্রীর ওপর পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন ৫ ঘণ্টার বেশি যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের মধ্যে স্থূলতা ক্রমশ চেপে বসছে।

গবেষকেরা দেখেছেন ৪৩ শতাংশ পর্যন্ত মোটা হয়ে যেতে পারেন যে কোনও বয়সের মানুষ যদি তিনি দিনে ৫ ঘণ্টা বা তার বেশি সময় ফোনে কাটান। তাই তাঁদের পরামর্শ স্মার্টফোনকে কাজে লাগান। কিন্তু তাতে ৫ ঘণ্টা বা তার বেশি সময় কাটাবেন না। তাতে সমস্যা বাড়বে। এই সচেতনতা এখন সব বয়সের মানুষের জন্যই জরুরি হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026