Health

খাবার ঝাল না হলে খেতে পারেন না, রোগ কিন্তু তাড়া করছে

অনেকেই ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন। লঙ্কার ঝাল না হলে খাবার পানসে ঠেকে। মুখে রোচে না। খাবারের সঙ্গে কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়া অনেকেরই পছন্দের। কিন্তু অতিরিক্ত ঝাল খাবার ডেকে আনতে পারে বিপদ! গবেষকরা দাবি করছেন, বেশি চিলি সস বা লঙ্কা দেওয়া খাবার মানুষের মধ্যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি করতে থাকে। ৪ হাজার ৫৮২ জন চিনের বাসিন্দার ওপর গবেষণা করেন গবেষকেরা। যাঁদের ওপর গবেষণা হয় তাঁদের সকলেরই বয়স ৫৫ বছরের ওপর।

গবেষকেরা পর্যবেক্ষণে পান ঝাল খেতে পছন্দ করা মানুষজনের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি। আরও বেশি যাঁরা ঝাল খেতে পছন্দ করেন তাঁরা রোগা। গবেষকেরা জানাচ্ছেন, ৫০ গ্রামের বেশি ঝাল প্রত্যেকদিন যে কোনও মানুষের পক্ষে খারাপ। কারণ তাতে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে। ক্রমে ডিমেনশিয়ায় আক্রান্ত হন তাঁরা।

কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন, তাঁরা আগেও লঙ্কার ওপর গবেষণা করেন। তখন লঙ্কার গুণগুলি খুঁজে পান তাঁরা। রক্তচাপের জন্য লঙ্কা ভাল বলেও জানানো হয়েছিল তাঁদের গবেষণায়। এবার কিন্তু তাঁরা ঝালের খারাপ প্রভাব খুঁজে পেলেন। বিশেষত প্রৌঢ় বয়সে ঝাল খারাপ প্রভাব ফেলছে। তবে তাঁরা পরিস্কার করে দিয়েছেন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার থেকে ডিমেনশিয়া বাড়তে পারে। কিন্তু ক্যাপসিকাম বা মরিচের ঝাল খাওয়ায় কোনও সমস্যা নেই।

লঙ্কায় ক্যাপসাইসিন নামে একটা পদার্থ থাকে যা দেহের ওজন কমাতে কাজে দেয়। কাজে দেয় রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু যখন গবেষকেরা এই ক্যাপসাইসিন মস্তিষ্কের ওপর কী প্রভাব ফেলছে তা খতিয়ে দেখতে যান তখনই ধরা পড়ে যে বেশি লঙ্কার ঝাল কতটা বিপজ্জনক। ভারতীয়দের মধ্যে লঙ্কা খাওয়ার প্রবণতা যথেষ্ট। ঝাল না হলে অনেকেরই খাবার ভাল লাগে না। অনেকেই খেতে বসার সময় সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে বসেন। এবার হয়তো এ বিষয়ে সাবধান হওয়ার সময় এসেছে। বিশেষত বয়স্কদের ক্ষেত্রে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026