Health

আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যেতে পারে মানুষ, বলছে গবেষণা

জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, মধু কবির এ লাইন কি আর শাশ্বত থাকবেনা? অন্তত গবেষণা তো সে দিকেই ইঙ্গিত করছে। মানুষ হয়ে যেতে পারে অমর।

জন্মের পর একটা সময় যে জীবন শেষ হবে, তা এক শাশ্বত সত্য। একে অস্বীকার করার উপায় নেই। কিন্তু গবেষকদের একাংশ দাবি করছেন আর ২৫ বছর অর্থাৎ ২০৫০ পর্যন্ত বেঁচে থাকতে পারলেই মানুষের জীবন আর শেষ হবেনা। তাঁরা চাইলে অমর হয়ে যাবেন।

শর্ত একটাই, স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে জীবন যাবেনা। এমনকি গবেষকেরা এটাও জানাচ্ছেন, এই অমর হওয়ার উপায় প্রাথমিকভাবে এতটাই খরচ সাপেক্ষ হবে যে সকলের পক্ষে সেই অর্থ ব্যয় সম্ভব হবেনা। কেবল ধনীরাই এই খরচ বহন করতে পারবেন।

ক্রমে এই খরচ কমে আসবে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে এসে পড়বে। তারমানে এখন যাঁদের মোটামুটি ৪০ বছরের নিচে বয়স তাঁরা ২০৫০ সাল পর্যন্ত বাঁচলে চাইলে অমর হলেও হতে পারেন।

কীভাবে এই অসম্ভব সম্ভব হতে পারে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর দ্বারা তা সম্ভব হতে পারে। যা বয়সজনিত কারণে দেহের নষ্ট হতে বসা অংশগুলিকে ফের নতুন করে তুলবে। এমনকি দেহের বিভিন্ন অংশও সারিয়ে সেগুলিতে যৌবন ফিরিয়ে দিতে পারে এই প্রযুক্তি।

এছাড়া ন্যানো মেডিসিন বা স্টেম সেল ট্রিটমেন্ট বা জিন থেরাপি-র হাত ধরেও মানুষকে অমর করা যেতে পারে বলেই বিশ্বাস বিজ্ঞানীদের। তবে এটা চেষ্টা মাত্র। বিজ্ঞানীদের এই প্রচেষ্টা আদৌ সফল হয় কিনা তা সময় বলে দেবে।

আর যদি তা সত্যিই সম্ভব হয় তাহলে মানবসভ্যতা কোন পথে প্রবাহিত হবে তাও কিন্তু ভাববার বিষয় হবে। তবে সেসব অনেক দূর। আগে তো এমন অসম্ভব স্বপ্ন সম্ভব হোক।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026