Health

শীতকাল মানেই বাজারে ব্রকোলি, এটি কেবল সবজি নয় এক মহৌষধ

শীতকালে বাজারে শীতের নানা আনাজ ভরে থাকে। সেই ভিড়ে ব্রকোলিও একটি। যাকে অনেকে সবুজ কপিও বলে থাকেন। তবে এটি কেবল একটি আনাজ নয়, মহৌষধ।

শীত এসে পড়েছে। আর শীত মানেই বাজারে শীতের আনাজের সম্ভার। বাঙালির জীবনে শীত অল্পস্থায়ী। তবে এটি অত্যন্ত উপভোগ্য সকলের কাছে। এই সময় বাজার ভরে যায় মুলো, কড়াইশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, শালগম এবং এমন নানা আনাজে। এই আনাজের তালিকায় রয়েছে ব্রকোলিও।

বেশ কিছু বছর আগে ব্রকোলির তেমন চল বাংলার বাজারগুলিতে ছিলনা। মানুষের সঙ্গে ব্রকোলির পরিচিতি তেমন ছিলনা। কিন্তু এখন ব্রকোলি বেশ পরিচিতি পেয়েছে। আম বাঙালির রান্নাঘরে জায়গা পেয়েছে।

অনেকে এর ফুলকপির সঙ্গে সাদৃশ্যের জন্য একে সবুজ কপিও বলে থাকেন। তবে এ ফল ফুলকপির মত দেখতে হলেও ঠিক ফুলকপি নয়। আলাদা প্রজাতি। ব্রকোলি একটি আনাজ হিসাবে যেমন সুস্বাদু, নানা পদে ব্রকোলি অনায়াসে দেওয়া যায়। তেমনই এর গুণ।

ফলেট নামে একটি পদার্থ এই ব্রকোলিতে ভরা থাকে। ফলেট হল ভিটামিন বি৯-এর একটা রূপ। গবেষণা বলছে এই ফলেট হল বাওয়েল ক্যানসার প্রতিরোধক। যা ভরা থাকে ব্রকোলিতে।

তাই ব্রকোলি খাওয়া মানে বাওয়েল ক্যানসারকে শরীর থেকে অনেকাংশে দূরে রাখা। গবেষকেরা আরও জানাচ্ছেন, শীতকালে ব্রকোলির সঙ্গে যদি পালংশাক খাওয়া যায় তাহলে এই ফলেট আরও বেশি পরিমাণে শরীরে প্রবেশ করে।

কারণ পালংশাকেও প্রচুর ফলেট রয়েছে। গবেষণা বলছে, যা মারণ ব্যাধি ক্যানসারের একটি রূপকে অন্তত শরীর থেকে দূরে রাখতে সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026