Health

প্রতিদিন ৫০ ধাপ সিঁড়ি চড়লে শরীরে কি হতে পারে জেনে রাখুন

অনেকের বাড়িতেই দোতলা, তিনতলা করতে হয়। তাতে সিঁড়ি তো ভাঙতেই হয়। আবার অনেকে সিঁড়ি না ভেঙে কেবল লিফটেই ভরসা করেন। এর ফারাক কিন্তু আছে।

একাধিক তলা থাকলে সেখানে সিঁড়ি তো থাকবেই। অফিস, শপিং মল, উঁচু আবাসনে সিঁড়ির সঙ্গে লিফটও থাকে। আর যাঁদের নিজেদের বাড়ি বা ৩, ৪ তলা ফ্ল্যাট বাড়ি, সেখানে সিঁড়িই ভরসা হয়। অনেকেই এখন এমন আবাসনে থাকেন সেখানে সিঁড়ির সঙ্গে লিফট রয়েছে। অফিসেও লিফট। যখনই উঁচুতে ওঠা বা নামার দরকার পড়ে অনেকে লিফটকেই বেছে নেন। সিঁড়ি নয়। কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন সিঁড়িই ভাল। লিফট নয়।

সিঁড়িতে বেশি উঠতে তাঁরা অবশ্য বলছেন না। বিশেষজ্ঞদের মতে, দিনে ৫০টি সিঁড়ি চড়তে পারলেই হবে। তাতেই শরীরের এমন এক উপকার হবে যা এই যুগের এক চিন্তার কারণ থেকে মানুষকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের টুলেইন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, ১০ হাজার পা ফেলে প্রতিদিন হাঁটার জায়গায় যদি কেবলমাত্র ৫০ ধাপ সিঁড়ি প্রতিদিন ওঠা যায় তাহলেই ম্যাজিকের মত উপকার হতে পারে হৃদযন্ত্রের।

হৃদযন্ত্রের সমস্যা এতে অনেকটা মুছে যাবে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমপক্ষে ২০ শতাংশ কমবে যদি প্রতিদিন নিয়ম করে এভাবে ৫০ ধাপ করে সিঁড়ি ভাঙা যায়।

গবেষকেরা জানাচ্ছেন, ব্যস্ত জীবনে শরীরচর্চার সময়ও অনেকে পান না। তাঁরা যদি প্রতিদিন ৫০ ধাপ করে সিঁড়ি ভাঙবেন বলে স্থির করেন তাহলে তা অনেক সহজে এবং কম সময়েই করা যেতে পারে। আর তাতে উপকার হবে অনেক।

হার্ট অ্যাটাকের সম্ভাবনা ২০ শতাংশ কমবে। কমবে লিপিড প্রোফাইল। যা তাঁদের শরীরকে অনেকটাই সুস্থ রাখবে। এই সিঁড়ি ভাঙাটা অফিসে বা বাড়িতে বা আবাসনে যে কোনও জায়গায় করা যেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026