Health

এই ফল প্রতিদিন খেলে ১৫ শতাংশ কমবে হৃদরোগের সম্ভাবনা

ফল খাওয়া শরীরের পক্ষে ভাল একথা নতুন নয়। কিন্তু এমন একটি ফল রয়েছে যা খেলে হৃদরোগের সম্ভাবনা ১৫ শতাংশ কমবে। কমবে ডায়াবেটিসের সম্ভাবনাও। এমনই জানাচ্ছে ব্রিটেনের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি গবেষণা। গবেষকদের দাবি, ব্লু বেরি এমন একটি ফল যা হৃদরোগের সম্ভাবনা কমায়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন ১ কাপ করে ব্লু-বেরির রস খেলে হৃদরোগের সম্ভাবনা ১৫ শতাংশ কমে যায়। তবে ব্লু বেরি ছাড়া যে কোনও ধরণের বেরি, বাংলায় যার পরিচিতি জাম নামে, তা খেলেই হার্ট ভাল থাকে।

গবেষণার জন্য গবেষকরা ৫০ থেকে ৭৫ বছরের ১৩৮ জন মানুষকে বেছে নেন। তাঁদের বাছা হয় যাঁদের দেহ স্থূল। তাঁদের প্রতিদিন ব্লু বেরি খাওয়ানো হয়। ১ কাপ করে ব্লু বেরির রস রোজ খাওয়ানোর পর এক সময় তাঁদের ওপর প্রভাব পরীক্ষা করা হয়। দেখা যায় উচ্চ রক্তচাপ, সুগার, অতিরিক্ত ভারী শরীর কমাতে এই ফল ওষুধের মত কাজ দেয়।

১৩৮ জনকে প্রতিদিন ১ কাপ করে ব্লু বেরি খাওয়ানোর পর তাঁদের রক্তনালী ভাল কাজ করতে শুরু করেছে। আর্টারির শক্তভাবও কেটে গেছে। যা হৃদযন্ত্রকে ভাল রাখে। হৃদরোগের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। ফলে ব্লু বেরির তুলনা নেই। আর ব্লু বেরি না হলেও কালো জাম বা ব্ল্যাক বেরি তো রয়েছেই। গ্রীষ্মকালে তা আবার বেশ সহজেই মেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026