Health

মহিলা না পুরুষ, কাদের হৃদরোগের সম্ভাবনা বেশি, কতটা বেশি, জানালেন বিশেষজ্ঞেরা

মহিলা নাকি পুরুষ, কাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা বেশি থাকে। আর কতটাই বা বেশি থাকে সম্ভাবনা। সে সম্বন্ধে একটা ধারনা দিলেন বিশেষজ্ঞেরা।

হৃদরোগ ভারতে ক্রমশ বেড়েই চলেছে। নারী হোক বা পুরুষ, হৃদরোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে হৃদরোগের ক্ষেত্রে ভারত একটা এমন নাম যাকে নিয়ে সকলেই চিন্তিত। ভারতে আবার পুরুষরা নাকি নারীরা, কাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা নিয়ে একটা প্রশ্ন সাধারণ মানুষের থেকেই যায়।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর মহিলাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে গত মাত্র ২০ বছরে।

গত ২০ বছরে হুহু করে ভারতে মহিলাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা বেড়েছে। কতটা বেড়েছে সম্ভাবনা? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ বেশি।

গত ২০ বছরে মহিলাদের মধ্যে হৃদরোগ বেড়েছে ৩০০ শতাংশ বৃদ্ধির হারে। যা অবশ্যই চিন্তার। মহিলাদের মধ্যে মাত্র ২০ বছরের মধ্যে যেভাবে ভারতে হৃদরোগের সম্ভাবনা ও আক্রান্ত হওয়া বেড়েছে তা গোটা বিশ্বের জন্যই অবাক করা।

ভারতীয়দের মধ্যেই হৃদরোগ হুহু করে বাড়ছে। ওয়ার্ল্ড হার্ট ডে-র প্রাক্কালে তাই এই নতুন চিন্তা ভারতের জন্য অশনিসংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

প্রসঙ্গত ১৯৭২ সালে স্টকহোমে রাষ্ট্রসংঘের মানব প্রকৃতি সংক্রান্ত একটি আলোচনাসভায় ওয়ার্ল্ড হার্ট ডে পালনের কথা স্থির করা হয়। তারপর থেকে ২৯ সেপ্টেম্বর প্রতিবছর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয় বিশ্বজুড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026