কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ফুটবল, প্রতীকী ছবি
সব খেলার সেরা ফুটবল খেলা, এটা বাঙালি মনেপ্রাণে বিশ্বাস করে। বিশ্বজুড়েই ফুটবল মানুষের মনে প্রাণে জড়িয়ে থাকে। ফুটবল খেলাকে ভালবেসে অনেকে দীর্ঘদিন ধরে ফুটবল খেলে যান। অনেকে ভালবেসে খেলেন। অনেকে পেশাদার ফুটবলটাই দীর্ঘদিন ধরে খেলে চলেন।
বেশিদিন ধরে ফুটবল খেলা কিন্তু বয়সকালে এক মারণ অসুখের কারণ হতে পারে। হতে পারে পারকিনসনস। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন-এর গবেষকেরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে যাঁরা ট্যাকল ফুটবল খেলে অভ্যস্ত তাঁদের মধ্যে আগামী দিনে পারকিনসনস রোগ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। প্রায় ৬১ শতাংশ সম্ভাবনা রয়েছে।
৭২৯ জন ফুটবল খেলোয়াড়ের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকেরা। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে কেন ফুটবল বেশিদিন খেললে পারকিনসনস রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এদের মধ্যে সংযোগটা ঠিক কোথায় তা পরিস্কার নয়।
এমনকি গবেষকেরা এটাও জানিয়েছেন যে ফুটবল খেললেই যে পারকিনসনস হবে এমনটাও নয়। সব ফুটবল খেলোয়াড়ই যে বয়স হলে পারকিনসনস-এ ভোগেন বা ভুগতে পারেন এমনটাও নয়।
তার মানে শুধু ফুটবল খেলা নয়, তার সঙ্গে আরও কিছু বিষয় বয়সকালে পারকিনসনস হওয়ার সঙ্গে জড়িয়ে থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
পারকিনসনস এমন এক স্নায়ুরোগ যার নির্দিষ্ট চিকিৎসা এখনও চিকিৎসকদের জানা নেই। এটা সারিয়ে দেওয়ার কোনও নিশ্চিত ওষুধও এখনও আবিষ্কার হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…