Health

ভবিষ্যতে আপনার কোন রোগ হতে পারে হাঁটাচলা দেখে জানিয়ে দেবে মেশিন

ভবিষ্যতে আপনার কোন রোগ হতে পারে? উত্তর দিতে পারবেন কি? এটা বলা মুশকিল। কিন্তু এবার একটি মেশিন সে কথা এখনই জানিয়ে দিতে সক্ষম।

ভবিষ্যতের কথা কে বলতে পারে? সত্যিই কি তা সম্ভব? তাও আবার ভবিষ্যতে কার কোন রোগ হতে পারে তা তো বলা নেহাতই অসম্ভব। কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা অবশ্য বর্তমানে নানা পরীক্ষার ভিত্তিতে সতর্ক করে থাকেন। কিছু রোগ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়ে থাকেন।

কিন্তু কোনও ইঙ্গিত ছাড়াই কীভাবে এই রোগ নির্ণয় সম্ভব? কোন রোগ কাবু করবে সেটাই বা আগে থেকে কীভাবে বলা সম্ভব? সেই উত্তর কিন্তু এবার দেওয়া সম্ভব হবে বলেই দাবি করছেন ভারতের কয়েকজন গবেষক।

এলাহাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি-র কয়েকজন গবেষক দাবি করেছেন তাঁরা একটি প্রোটোটাইপ মেশিন তৈরি করতে সক্ষম হয়েছেন, যে মেশিন ১ জনকে মিনিট ১৫ পরীক্ষা করে বলে দিতে পারে আগামী দিনে তাঁর দেহে কোন রোগ বাসা বাঁধবে।

গবেষকেরা জানিয়েছেন ১ জন ব্যক্তিকে মেশিন ১৫ থেকে ২০ মিনিট পরীক্ষা করবে। মেশিনই যা দেখার সেই সময় দেখে নেবে। ওই ব্যক্তির হাঁটাচলা ও কথাবলাও নজর করবে মেশিনটি।

তারপর সেই পর্যবেক্ষণের ভিত্তিতে মেশিন জানিয়ে দেবে ওই ব্যক্তি ভবিষ্যতে কি ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। এটাও জানিয়ে দেবে যে কেন তিনি ওই রোগে আক্রান্ত হতে পারেন।

৩ বছরের চেষ্টায় তৈরি এই মেশিনটির স্বত্বাধিকার পাওয়ার জন্য আবেদন জানিয়েছে সংস্থা। সত্ত্ব একবার হাতে এলে এই মেশিন বাজারে পাওয়া যাবে বলেই আশ্বস্ত করেছেন এই গবেষক দলের প্রধান সোনালি আগরওয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026