Health

ট্যাবলেটের পাতায় অনেক ক্ষেত্রে সব খোপে ট্যাবলেট থাকেনা, কি এর কারণ

ট্যাবলেটের পাতায় খোপে খোপে ট্যাবলেট থাকে। কিন্তু কিছু পাতায় দেখা যায় এমন খোপ আছে কিন্তু তাতে ট্যাবলেট নেই। এটা কেন করে সংস্থাগুলি? কারণ রয়েছে।

ট্যাবলেটের যে পাতা ওষুধের দোকানে পাওয়া যায় তা সকলেই প্রায় দেখে অভ্যস্ত। সব ট্যাবলেটের পাতায় না থাকলেও কিছু ট্যাবলেটের পাতা হয় যেখানে দেখা যায় সব খোপে ট্যাবলেট থাকেনা। সেগুলি ফাঁকা থাকে।

অথচ ট্যাবলেটের অন্য খোপের মতই খোপ থাকে। এমনটা কেন করা হয়? কেন মিছে জায়গা নষ্ট করে ওষুধ প্রস্তুতকারক সংস্থা? এটা কিন্তু অযথা করা হয়না। বরং এর পিছনে একাধিক কারণ রয়েছে।

মনে করা হয় ট্যাবলেটের পাতায় ফাঁকা খোপ রাখা হয় যাতে সেটি পরিবহণের সময় অর্থাৎ এক জায়গায় থেকে অন্য জায়গায় আনার সময় তা পড়ে না যায় বা নষ্ট না হয়। হাত থেকে হড়কে যাওয়ার সম্ভাবনাও এতে কমে।

তাছাড়া অনেক সময় দেখা যায় একটি মাত্র ট্যাবলেটের পাতা। কিন্তু পাতাটি প্রমাণ সাইজের। একটি খোপে ট্যাবলেট রয়েছে। বাকি খোপ ফাঁকা। এর কারণ হল জায়গা তৈরি করা।

একটি ট্যাবলেটের পাতা যদি ওই একটি খোপের হত তাহলে পাতার পিছনে লেখার মত জায়গা থাকত না। কিন্তু ট্যাবলেটের পাতার পিছনে দাম, নষ্ট হওয়ার তারিখ, তৈরির তারিখ, সংস্থার নাম সহ নানা তথ্য দেওয়া থাকে। সেগুলি দেওয়ার মত জায়গা পাওয়া যেত না।

তাছাড়া খুব ছোট একটি ট্যাবলেটের পাতা হলে অনেকের মানসিক ভাবে মনে হয় ট্যাবলেটটি আদৌ শক্তিশালী তো? প্রমাণ সাইজের পাতা হলে তাঁরা মানসিক শান্তি পান। এমন নানা কারণে ট্যাবলেটের পাতায় অনেক সময় ফাঁকা খোপ রাখা হয়।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026