Health

রোগ সারাতে ওষুধ তো খাচ্ছেন, ওষুধকে আরও কার্যকরী করার সহজ উপায়টা জেনে নিন

রোগ সারাতে ওষুধ খেতে হয়। তা শরীরে প্রবেশ করে রোগ সারানোর কাজ শুরু করে। ওষুধ যাতে সেই কাজ আরও ভাল করে করতে পারে তার একটি সহজ উপায় রয়েছে।

রোগ হলে ওষুধ খেতে হয়। চিকিৎসকের পরামর্শে সেই ওষুধ খাওয়া শুরু করার পর তা কাজও করতে শুরু করে। কিন্তু ওষুধ তার পূর্ণ ক্ষমতায় কাজ করে কি? এটা একটা বড় প্রশ্ন।

এর আগে একটি গবেষণা দেখিয়েছিল মানসিক উদ্বেগ এবং দৈহিক যন্ত্রণা উপশমে সঙ্গীতের ভূমিকা। সঙ্গীত এই ২ সমস্যা দ্রুত কমিয়ে দিতে পারে।

এবার মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা একটি গবেষণার ফল সামনে এনেছেন যেখানে তাঁরা দেখিয়েছেন যেসব ক্যানসার রোগীর কেমোথেরাপি চলছে তাঁদের সেই কেমো নেওয়ার পর যে বমি বমি ভাব তৈরি হয় তা কমাতে কীভাবে ওষুধের পাশাপাশি সঙ্গীত কাজ করে।

কেমো নেওয়ার পর যদি ৩০ মিনিট গান বা বাদ্যযন্ত্র শোনা যায় তাহলে ওষুধ দারুণ কাজ করে। এমনই দাবি করেছেন গবেষকেরা।

তাঁদের দাবি, বিশেষত নিউরোলজিক্যাল সমস্যায় যাঁরা ওষুধ সেবন করছেন তাঁদের জন্য সঙ্গীত এক বড় ভূমিকা নেয়। কারণ তাঁরা তাঁদের সমস্যা উপশমে যে ওষুধ সেবন করেন তা আরও দ্রুত এবং বেশি মাত্রায় কাজ করে যদি ওষুধ খাওয়ার পর রোগী সঙ্গীত শোনেন।

গবেষকরা এটাও জানিয়েছেন যে কেমো নেওয়ার পর অনেকের যে বমি ভাব তৈরি হয় তা পেটের সমস্যাই নয়, তা একটি মানসিক সমস্যা। উদ্বেগ বা অবসাদের মত। এসব তাড়াতে ওষুধ খাওয়ার পর গানবাজনা শোনা ওষুধটিকে খুব দ্রুত কার্যকরী করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026