Health

প্রবল গরমে রাস্তার ধারের এই পানীয়ে চোখ বন্ধ করে ভরসা রাখছেন বিশেষজ্ঞেরা

গরমে দরদর করা ঘাম আর শুকিয়ে যাওয়া শরীর নিত্য সঙ্গী। সেই গরমে কোল্ড ড্রিংকস নয়, বরং রাস্তার ধারেই পাওয়া যাওয়া সহজলভ্য পানীয়ে ভরসা রাখছেন বিশেষজ্ঞেরা।

ভারত বা তার প্রতিবেশি দেশের গরম সম্বন্ধে ধারনা অনেকেরই রয়েছে। এমনকি বিদেশেও এখন গরম বাড়ছে। গরমে সবচেয়ে বড় সমস্যা ডিহাইড্রেশন। শরীর শুকিয়ে যাওয়া। ঘামের জেরে শরীরের অনেকটা জল বেরিয়ে যাওয়া।

এ থেকে বাঁচতে অনেকেই রাস্তার ধারে কোল্ড ড্রিংকসে চুমুক দেন। কিন্তু তা হিতে বিপরীত করে। শরীরকে আরও ডিহাইড্রেট করে।

এই ডিহাইড্রেশন থেকে বাঁচতে এবং শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে বিশেষজ্ঞেরা এবং চিকিৎসকেরা কিন্তু রাস্তার ধারের একটি সহজলভ্য পানীয়ে ভরসা রাখছেন।

সারাবছরই প্রায় রাস্তায়, বাজারে ডাব দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞেরা এই ডাবের জলের ওপরেই গরমে শরীরকে সঠিকভাবে আর্দ্র রাখতে ভরসা করছেন।

ডাবের জল শরীরকে খুব দ্রুত হাইড্রেট করতে পারে। ঘামের ফলে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ভারসাম্য ফিরিয়ে দেয় ডাবের জল।

ডাব, প্রতীকী ছবি

ডাবের জল গরমের ফলে শরীরে তৈরি হওয়া স্ট্রেস কমাতেও দারুণ কার্যকরী। শরীরের তাপমাত্রার ভারসাম্যও রক্ষা করে ডাবের জল। ডাবের জলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম প্রচুর পরিমাণে থাকে। যা ইলেক্ট্রোলাইটের কাজ করে।

ডাবের জলে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সি থাকে। যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। যেসব জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকে সেখানকার মানুষকে সুস্থ রাখতে বিশেষজ্ঞেরা চোখ বন্ধ করে ভরসা করছেন ডাবের জলে। সহজ কথায় গরমকে পরাস্ত করতে ডাবের জলের বিকল্প কিছু নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026