Health

রান্না করতে ভয় করে, তাহলে কিন্তু সাবধান

রান্না করতে ইচ্ছা করেনা এমন অনেকেই আছেন। সেটা সমস্যা নয়। কিন্তু যদি রান্না করতে ভয় করে তাহলে কিন্তু তা চিন্তার বিষয়।

এখনকার ব্যস্ত জীবন। নিউক্লিয়ার সংসার। স্বামীস্ত্রী ২ জনেই চাকরি করেন। এই অবস্থায় এমন অনেক পরিবারেই রান্নাটা স্বামীস্ত্রী মিলেই করেন। যাতে কারও ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

আবার তার মধ্যেই এমন অনেকে আছেন যাঁদের রান্না করতে ভাল লাগেনা। রান্না করতে ভাল না লাগাটা কিন্তু কোনও রোগ নয়। কিন্তু এই রান্না করতে ভাল না লাগা আর রান্না করতে ভয় লাগা ২টির মধ্যে বিস্তর ফারাক।

এমন কিছু মানুষ আছেন যাঁদের রান্না করতে ভয় করে। এটা কিন্তু চিকিৎসকদের চোখে একটা রোগই বলা যায়। এক ধরনের ফোবিয়া বা ভয়।

এই ফোবিয়া বা ভয়কে চিকিৎসকেরা বলেন ম্যাজেইরোকোফোবিয়া। এটা কিন্তু কিছু মানুষের কাছে আতঙ্ক। যা শরীরের পক্ষে মোটেও ভাল নয়।

নানা কারণে এই ভয় জন্ম নিতে পারে। তার মধ্যে রয়েছে আগুন থেকে ভয়, রান্না ঠিক হবেনা এই ভাবনা থেকে ভয়, পুরো রান্না হবেনা অর্থাৎ আধকাঁচা থেকে যাবে এমন চিন্তা থেকে ভয় বা তাঁর রান্না খেয়ে শরীর খারাপ করতে পারে এমন এক চিন্তা, কিছু মানুষের মনে রান্না থেকে ভয় বা ম্যাজেইরোকোফোবিয়া তৈরি করে।

এই রোগ থেকে বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, প্রচণ্ড ঘাম হওয়ার মত সমস্যা হতে পারে। এই রোগের চিকিৎসা রয়েছে। এটি সারাতে মূলত সাইকো থেরাপির ওপরই জোর দেন চিকিৎসকেরা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026