Health

এটিএম বা দোকান থেকে বার হওয়া রসিদে লুকিয়ে আছে বড় বিপদ, বলছে গবেষণা

এটিএম থেকে টাকা তোলার পর লেনদেন সংক্রান্ত একটি কাগজ বেরিয়ে আসে। টাকার সঙ্গে সেটিও নিয়ে নেন গ্রাহক। সেই কাগজেও লুকিয়ে রয়েছে বিপদ।

এটিএম থেকে টাকা তোলার পর গ্রাহক তাঁর সেই লেনদেন সংক্রান্ত একটি রসিদ বা লেনদেন সংক্রান্ত হিসাবের কাগজ হাতে পান। টাকার পাশাপাশি সেই কাগজটিও এটিএম মেশিন থেকে বেরিয়ে আসে। সেটি মিলিয়ে তাঁর সেই টাকা তোলার হিসাব নিয়ে নিশ্চিন্ত হন গ্রাহক।

আবার অনেকে বিভিন্ন মুদিখানার দোকানে বা অন্য কোনও দোকানে জিনিস কেনার পর সেখানে অনলাইনে হোক বা নগদে দাম মেটান। সেই দাম মেটানোর পর মেশিন থেকে একটি রসিদ বার করে গ্রাহকের হাতে দেন ক্যাশ কাউন্টারে থাকা কর্মী।

এটিএম থেকে বার হওয়া কাগজ হোক বা এই দোকানের রসিদ, সবই কিন্তু লুকিয়ে বিপদ ডেকে আনতে পারে গ্রাহক এবং সংশ্লিষ্ট কর্মীর জীবনে। সহজ কথায় ওই কাগজ যাঁর হাতে লাগছে তাঁরই বিপদ। এমনই দাবি করেছেন ইকোলজি সেন্টার অফ মিশিগান-এর গবেষকেরা।

তাঁদের দাবি, নানা এটিএম এবং দোকানের কাগজ সংগ্রহ করার পর দেখা গেছে ৮০ শতাংশ কাগজেই বিসফেনল ও বা বিসফেনল এস-এর অস্তিত্ব রয়েছে। যা শরীরে নানা অসুখ ডেকে আনে। যে তালিকায় ক্যানসারও রয়েছে।

কাগজগুলি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি জানতেও পারবেন না তাঁর দেহে সেই বিষ কীভাবে প্রবেশ করল! কারণ তা চামড়া দিয়ে অনায়াসে প্রবেশ করে দেহের মধ্যে। যা বোঝা সম্ভব নয়।

তাই ইকোলজি সেন্টার অফ মিশিগান-এর তরফে এটিএম এবং দোকানে মেশিন থেকে বার করা রসিদের জন্য পরিবেশ বান্ধব কাগজ অথবা ডিজিটাল রসিদ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026