Health

কারও ঘামের গন্ধ সারিয়ে দিতে পারে অন্যজনের অসুখ, বলছে গবেষণা

অন্য কারও ঘামের গন্ধ, বিশেষত তা যদি তাঁর বগলের ঘামের গন্ধ হয় তাহলে তা আর এক জনের একটি অসুখ সারিয়ে দিতে পারে। এমনই বলছেন গবেষকেরা।

নিজের ঘামের গন্ধেই অনেকে বিরক্ত হন, তো অন্য কারও ঘামের গন্ধ তো বিরক্তির কারণ হবেই। গরমকালে রাস্তা থেকে যানবাহনে এটা একটা বড় সমস্যা। কাছাকাছি থাকা মানুষের ঘামের গন্ধ কার্যত দুর্গন্ধের মত অন্যজনকে বিরক্ত করে।

সেই গামের গন্ধ যে সুস্থও করে তুলতে পারে তা কে জানত! কিন্তু এমনটাই হচ্ছে বলে দাবি করেছেন একদল গবেষক। ইউরোপিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন-এর একটি গবেষণায় বলা হচ্ছে যাঁরা সামাজিক উদ্বেগের শিকার তাঁদের উদ্বেগ কমাতে এই ঘামের গন্ধ কাজে লাগছে।

গবেষকেরা জানাচ্ছেন, তাঁরা স্বেচ্ছাসেবকদের বগলের ঘামকেই এজন্য বেছে নেন। তারপর তা তাঁদের বগলের তলা থেকে সংগ্রহ করা হয়। সকলের ঘামের গন্ধ আলাদা। সেগুলি আলাদা আলাদা করে সংগ্রহ করে সেটা উদ্বেগের শিকার মানুষজনের সংস্পর্শে আনা হয়। যাকে বলা হয় ‘কেমো সিগনালস’।

কেমো সিগনালস মানে সহজ করে বললে দাঁড়ায় গায়ের গন্ধ। যা স্বেচ্ছাসেবকদের বগলের তলার ঘাম থেকে সংগ্রহ করে তা কাজে লাগানো হয়। এখন এই সামাজিক উদ্বেগের শিকার মানুষজনকে মাইন্ডফুলনেস থেরাপি দেওয়া হয়। এটাই প্রচলিত চিকিৎসা।

কিন্তু গবেষকেরা জানাচ্ছেন, এই মাইন্ডফুলনেস থেরাপির সঙ্গে কেমো সিগনালস যুক্ত করে ২টি যখন একসঙ্গে এক রোগীর চিকিৎসায় কাজে লাগানো হচ্ছে তখন অনেক ভাল ফল পাওয়া যাচ্ছে।

এও দেখা গেছে যে মাইন্ডফুলনেস থেরাপি-র সঙ্গে যখন কোনও সামাজিক উদ্বেগের শিকার রোগীকে এই গায়ের গন্ধ চিকিৎসা হিসাবে প্রদান করা হচ্ছে, তাঁরা ৩৯ শতাংশ বেশি সুস্থ হয়ে উঠছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026