Health

টিবি রোগীদের দীর্ঘদিন ধরে ভোগার দিন শেষ, আশার আলো দেখালেন গবেষকেরা

টিবি বা টিউবারকিউলোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা সময়সাপেক্ষ। ৬ থেকে ৯ নাস লেগে যায় চিকিৎসায়। তবে সেই দীর্ঘদিনের চিকিৎসার দিন এবার শেষ।

টিউবারকিউলোসিস বা টিবি রোগে কেউ আক্রান্ত, এটা ধরা পড়ার পর তাঁকে একটা লম্বা চিকিৎসার মধ্যে থাকতে হয়। এই চিকিৎসা কমপক্ষে ৬ থেকে ৯ মাস ধরে চলে। তবে গিয়ে টিবি রোগ থেকে মুক্তি পান তিনি।

কিন্তু এই দীর্ঘকালীন চিকিৎসার ধকল আর নিতে হবেনা রোগীদের। লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র গবেষকেরা জানিয়েছেন, ওই অতদিন ধরে চিকিৎসার দিন শেষ।

টিবির চিকিৎসায় এসে পড়েছে নতুন ওষুধ। যা চিকিৎসার সময় অনেকটাই কমিয়ে দেবে। কতটা কমাবে তাও জানিয়ে দিয়েছেন তাঁরা।

টিবি রোগীদের এখন ৬ থেকে ৯ মাস লেগে যায় সুস্থ হতে। সেটা এই নতুন ওষুধ ও চিকিৎসায় কমে হয়ে যাবে ৩ থেকে ৪ মাস। নতুন ওষুধের ট্রায়াল বা পরীক্ষামূলক ফল খুবই ফলপ্রসূ হয়েছে।

তাই আগামী দিনে টিবি রোগের চিকিৎসায় যুগান্ত আসতে চলেছে বলেই মনে করছেন গবেষকেরা। সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন, যে পরিবারে কেউ টিবি রোগে আক্রান্ত হয়েছেন সেই পরিবারের ৫ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সীদের যাতে টিবি না হয় সেজন্য বিশেষ ওষুধ চালু করা যাবে।

তবে তা তখনই দেওয়া যাবে যখন চিকিৎসকেরা নির্দেশ দেবেন। ফলে টিবি রোগের ক্ষেত্রে কার্যত লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র গবেষকেরা নতুন আশার আলো দেখালেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026